মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ঈদ মৌসুমে বিক্রি বাড়াতে শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ৫ মে ২০২৬.২:১৮ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
এক ঘণ্টা বাড়ল দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিং মলের সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)।

আজ মঙ্গলবার (৫ মে) সংগঠনটির সভাপতি আজহারুল হক আজাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বাণিজ্যিক কার্যক্রমে স্বাভাবিকভাবেই গতি আসে। বিশেষ করে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল খাতের জন্য এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রয় মৌসুম। তবে বর্তমান জ্বালানি সাশ্রয় পরিস্থিতিতে সরকার নির্ধারিত শপিং মলের সময়সূচি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে সংগঠনটি।

এফইএবির পর্যবেক্ষণে দেখা গেছে, শপিং মলের মোট বিক্রয়ের প্রায় ৬০ শতাংশ হয় সন্ধ্যার পর এবং ৪০ শতাংশ দিনের বেলায়। তীব্র গরম ও কর্মব্যস্ততার কারণে দিনের তুলনায় সন্ধ্যার পর ক্রেতার উপস্থিতি বেশি থাকে। কিন্তু বর্তমান সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসার গুরুত্বপূর্ণ সময়সীমার বড় একটি অংশ নষ্ট হচ্ছে।

সংগঠনটি জানায়, এর ফলে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বড় ধরনের বিক্রয় সম্ভাবনা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে পাড়া-মহল্লার দোকান, রেস্টুরেন্ট, খোলা বাজার ও অস্থায়ী মেলাগুলো রাত পর্যন্ত খোলা থাকায় বাজার ব্যবস্থায় অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে এফইএবি প্রস্তাব করেছে, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দুপুর ১টা থেকে কার্যক্রম শুরু করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে। এতে একদিকে জ্বালানি সাশ্রয় আংশিক বজায় থাকবে, অন্যদিকে ঈদ মৌসুমে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি নিশ্চিত করা সম্ভব হবে।

সংগঠনটি মনে করে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশাপাশি দেশীয় ফ্যাশন ব্র্যান্ড, নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট খাতের বৃহৎ কর্মসংস্থানের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

আসন্ন ঈদকে সামনে রেখে শপিং মলের সময়সূচি পুনর্বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এফইএবি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

Next Post

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘অপকর্ম’ কমবে: ইরানের পার্লামেন্ট স্পিকার

Related Posts

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: তেলের দাম ১৫০ ডলার ছুঁতে পারে, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা
অর্থ ও বাণিজ্য

হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

ইন্ট্রাকোর তিন সাবসিডিয়ারি একীভূতকরণে বিএসইসির চূড়ান্ত অনুমোদন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চীনে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

চীনে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘অপকর্ম’ কমবে: ইরানের পার্লামেন্ট স্পিকার

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘অপকর্ম’ কমবে: ইরানের পার্লামেন্ট স্পিকার

এক ঘণ্টা বাড়ল দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়

ঈদ মৌসুমে বিক্রি বাড়াতে শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: তেলের দাম ১৫০ ডলার ছুঁতে পারে, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা

হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET