বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩ | ২৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

এক লাখ ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

Share Biz News Share Biz News
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫.১:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, কৃষি, জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
এক লাখ ৪০ হাজার টন সার  আমদানি করবে সরকার
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : এক লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমদানি করা এই সার কিনতে সরকারের ব্যয় হবে ১ হাজার ৪০ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ১০ টাকা। এসব সার কেনার পাশাপাশি সার কারখানার জন্য ১০ হাজার টন ফসফরিক এসিড কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। গতকাল মঙ্গলবার বৈঠকে এ সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া চুক্তির আওতায় এই সার কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২১২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৪০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে এই সার আনতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। কৃষি মন্ত্রণালয়ের পৃথক এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে এই সার আনতে ব্যয় হবে ৩৮১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৩২০ টাকা।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। এই সার কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য ১০ হাজার টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দেয়া হয়েছে। টিএসপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক এসিড ও রক ফসফেট বিদেশ থেকে আমদানি করতে হয়। ২০২৫-২৬ অর্থবছরে ১০ হাজার টন ফসফরিক এসিড আমদানির জন্য আন্তর্জাতিক উম্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে একটি দরপত্র জমা পড়ে। প্রস্তাবটি কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান গুয়ানজি পেনগুই ইকো-টেকনোলজি, চায়না এই ১০ হাজার টন ফসফরিক এসিড সরবরাহ করবে। এতে মোট খরচ হবে ১০২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৪০ টাকা। প্রতি টন ফসফরিক এসিডের দাম ৭৯৩ দশমিক ৮০ মার্কিন ডলার।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বছরে ১০ সমিতির তিন হাজার কোটি টাকার মুনাফায় শকুনের নজর

Next Post

আশঙ্কাজনক হারে বাড়ছে তামাকের কালোবাজার

Related Posts

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’
সারা বাংলা

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস
সারা বাংলা

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী
জাতীয়

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

Next Post
আশঙ্কাজনক হারে বাড়ছে তামাকের কালোবাজার

আশঙ্কাজনক হারে বাড়ছে তামাকের কালোবাজার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

বন্দরে স্ক্যানিং সংকট ও প্রযুক্তিগত দুর্বলতায় বাড়ছে অবৈধ সিগারেট প্রবেশ

বন্দরে স্ক্যানিং সংকট ও প্রযুক্তিগত দুর্বলতায় বাড়ছে অবৈধ সিগারেট প্রবেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET