শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা আজ থেকে

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬.১:৫৯ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে এ কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

গতকাল বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে জারি করা এক নোটিশে সমিতি জানায়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখা হবে। এর আগে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে বুধবার সকালে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তবে বিকেল তিনটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে দাবি মেনে নেওয়া হলে বিক্রি পুনরায় শুরু হবে, অন্যথায় বিক্রি বন্ধই থাকবে।

এদিকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, এলপিজি পরিবেশকরা কমিশনের লাইসেন্সধারী আমদানিকারক নন। ফলে আইনিভাবে তাদের দাবি সরাসরি আমলে নেওয়ার সুযোগ নেই। আমদানিকারকরা প্রস্তাব দিলে তা যাচাই-বাছাই করে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। গণশুনানিতে দাবির যৌক্তিকতা প্রমাণ করতে হবে।

সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি দাবি করে, দেশে বর্তমানে এলপিজির সংকটময় পরিস্থিতি চলছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২৭টি কোম্পানির বাজারে থাকা সাড়ে পাঁচ কোটি সিলিন্ডারের মধ্যে মাত্র এক কোটি ২৫ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল হচ্ছে। বাকি চার কোটি ২৫ লাখ সিলিন্ডার খালি পড়ে থাকায় পরিবেশকদের খরচ বেড়েছে, যা বাজারে দাম বাড়ার অন্যতম কারণ।

প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতি সেলিম খান বলেন, অধিকাংশ কোম্পানি কার্যত বন্ধ থাকায় পরিবেশকরা দেউলিয়া হওয়ার মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করার দাবি জানান তারা।

অন্যদিকে, গত মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, দেশে এলপিজির কোনো ঘাটতি নেই। বাজারে যে সংকট দেখা যাচ্ছে, তা মূলত কারসাজির ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে এবং বিভিন্ন স্থানে জরিমানাও করা হচ্ছে।

বুধবারের সংবাদ সম্মেলনে পরিবেশক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা ছাড়াই মূল্য সমন্বয় করেছে। এলপিজির প্রকৃত সংকট নিরসনে জোর না দিয়ে দাম বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। ভোক্তা অধিকার অভিযান চালিয়ে বাজারে আতঙ্ক তৈরি করায় অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি হারুন অর রশিদ, অর্থসম্পাদক আবু তাহের কোরেশিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোনো পাতানো নির্বাচন হবে না এবার : সিইসি

Next Post

রাজধানীতে অবৈধ আইফোন কারখানা, দুই চীনা নাগরিকসহ গ্রেফতার ৩

Related Posts

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ
দিনের খবর

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি
দিনের খবর

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ
শীর্ষ খবর

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

Next Post
রাজধানীতে অবৈধ আইফোন কারখানা, দুই চীনা নাগরিকসহ গ্রেফতার ৩

রাজধানীতে অবৈধ আইফোন কারখানা, দুই চীনা নাগরিকসহ গ্রেফতার ৩

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET