বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কক্সবাজারে সাগরে ৩ চবি শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫.১২:৩১ অপরাহ্ণ
বিভাগ - দিনের খবর, শিক্ষা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কক্সবাজারে সাগরে ৩ চবি শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। সাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন তিনি। নিখোঁজ দুজন হলেন- আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও একই হলের শিক্ষার্থী। দুজনের বাড়ি বগুড়া জেলায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও তাদের সঙ্গে ঘুরতে যাওয়া সহপাঠী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশে উন্নয়ন অধ্যয়ন বিভাগের চারজন ও আরবি বিভাগের একজনসহ মোট পাঁচজন কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে যান। রাতে সেখানে অবস্থান করার পর ভোর সাড়ে ৫টার দিকে তারা বিচে ঘুরতে যান। তাদের মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান ওই তিনজন।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সেখানকার স্থানীয় জেলেদের ডাকাডাকি করি, তারা দ্রুত এসেও তাদের উদ্ধার করতে পারেননি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সাদমানের লাশ উদ্ধার করেন, কিন্তু বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘সোমবার রাতে প্রথম বর্ষের চারজন এবং অন্য বিভাগের একজনসহ মোট পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছেন।’

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা আসিফ খান বলেন, একজনের লাশ ভেসে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করছে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ড. ইউনূসকে দেওয়া চিঠিতে যা লিখেছেন ট্রাম্প

Next Post

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন
দিনের খবর

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

Next Post
অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET