নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে সফলভাবে সম্পন্ন হয়েছে ১৬তম মবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬। গত ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্ট গলফপ্রেমীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
‘ঐতিহ্যের যাত্রা’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২৩ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, বিএসপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক তানভীর এ চৌধুরী এবং এমজেএল বাংলাদেশ পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৪ জানুয়ারি সন্ধ্যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।
১৬তম মবিল কাপ গলফ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এমজেএল বাংলাদেশ পিএলসি বাংলাদেশে গলফ খেলার উন্নয়ন এবং এই খেলাকে ঘিরে গড়ে ওঠা ঐতিহ্য ও ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রিন্ট করুন











Discussion about this post