শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি চাকরির সুযোগ তৈরি করবে বিএনপি

Share Biz Online Share Biz Online
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫.৮:২৭ অপরাহ্ণ
বিভাগ - রাজনীতি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি চাকরির সুযোগ তৈরি করবে বিএনপি
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানার ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দেয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি বিচার বিভাগকে শতভাগ স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করবে। পাশাপাশি দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ১৮ মাসব্যাপী একটি বিশেষ কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ক্ষমতায় এলে এক কোটি বেকার যুবকের জন্য চাকরি ও আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

‘দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার স্থান নেই’ উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেবো না। এমনকি সে যদি আমাদের দলের কেউও হয়, তবু তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। যারা ছাত্রদলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়- তারা ছাত্রদলের কর্মী হতে পারে না। আপনাদের ওপরই বাংলাদেশের মানুষ আশা করে আছে, তাই শৃঙ্খলা মেনে জনগণের কাছে যেতে হবে, দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

‘নব্য বিএনপি’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, ৫ আগস্টের আন্দোলনের পর কেউ কেউ নিজেদের বিএনপি হিসেবে পরিচয় দিচ্ছে – এই নব্য বিএনপি ও কিছু রাজনৈতিক গোষ্ঠী দলবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তি থেকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সালমান খান, অরিজিতের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন

Next Post

শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা থাকবে না : সারজিস

Related Posts

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

জাতীয়

সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post
শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা থাকবে না : সারজিস

শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা থাকবে না : সারজিস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET