শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

খুলনায় দুইদিনে ৪ মরদেহ উদ্ধার

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫.১:০৭ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
খুলনায় দুইদিনে ৪ মরদেহ উদ্ধার
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি খুলনা : খুলনায় গত দুইদিনে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মহনগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্লাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, “স্টেশনের প্লাটফর্ম থেকে যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন। ওই যুবক কীভাবে মারা গেছেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

গতকাল সোমবার রাত ৯টার দিকে রূপসার জাবুসার চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “৯৯৯ থেকে ফোন পেয়ে অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিন থেকে পাঁচ দিন ধরে মৃত ব্যক্তি পানিতে ছিল। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

একইদিন সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে পুলিশ আরো একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৮০ বছর। খানজাহান আলী সেতুর দিকে যাবার পথে সড়কের পাশে ওই বৃদ্ধ পড়েছিলেন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছেন এলাকাবাসী।

অপরদিকে, বটিয়াঘাটায় নিজ বাড়ির পুকুরে পড়ে জোসনা কুন্ডু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জোসনা কুন্ডু উপজেলার কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিত কুন্ডুর স্ত্রী।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, “জোসনা কুন্ডু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত রোববার রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনের একটি পুকুরে থালাবাটি পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। অসুস্থতার কারণে পুকুরে পড়ে যান।”

তিনি আরো বলেন, “পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি। শেষে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাবেক বিচারপতি মানিকের বর্তমান

Next Post

সিলভার জুবিলী উপলক্ষ্যে এমিরেটস স্কাইওয়ার্ডসে আকর্ষনীয় অফার

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

ইউআইটিএস’র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
সারা বাংলা

ইউআইটিএস’র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী
সারা বাংলা

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী

Next Post
সিলভার জুবিলী উপলক্ষ্যে এমিরেটস স্কাইওয়ার্ডসে আকর্ষনীয় অফার

সিলভার জুবিলী উপলক্ষ্যে এমিরেটস স্কাইওয়ার্ডসে আকর্ষনীয় অফার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET