শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গুজবের জবাবে যা বললেন অভিষেক বচ্চন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ৪ জুলাই ২০২৫.৩:৫৭ অপরাহ্ণ
বিভাগ - বিনোদন ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গুজবের জবাবে যা বললেন অভিষেক বচ্চন
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার দাম্পত্যের সমস্যা নিয়ে মুখ বুজে থেকে তিনি ভুল করেছেন বলে এমন মন্তব্য করেছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সমালোচনার জবাবে মুখ বুজে থাকলেও তার ভুল অর্থ করা হতে পারে বলে জানান এ অভিনেতা।

তিনি বলেন, কোনো এক গুণীজন বলেছিলেন— লোকের কথায় কান দিতে নেই। চোখ-কান বুজে নিজের কাজটা ঠিক করে করলেই সব সমালোচনার জবাব দেওয়া যায়। কিন্তু বিষয়টি যে ততটা সহজ নয়, তা নিজের জীবনে ঠেকে শিখেছেন বলেও জানিয়েছেন অভিষেক বচ্চন।

অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্যের সমস্যা নিয়ে বিগত এক বছর ধরে নানা গুজব রটেছে বিভিন্ন মহলে। যদিও তার জবাবে এ দম্পতি কখনো মুখ খোলেননি। হয়তো তারা ভেবেছিলেন, চুপ করে থাকাটাই সমস্যার সেরা সমাধান। কিন্তু কার্যক্ষেত্রে সেই রণকৌশল সফল হয়নি। দিনের পর দিন নতুন নতুন গুজব ছড়িয়েছে। শেষে কিছুটা তিতিবিরক্ত হয়েই ওই উপলব্ধি হয়েছে অভিষেকের।

এবার নীরবতা ভেঙে অভিনেতা বলেন, মুখ বুজে থাকলেও তোমার হাবভাব, অঙ্গভঙ্গির নানা রকম অর্থ করা হতে পারে। আর যারা সমালোচক, তারা তা করতেই থাকবেন। কারণ আড়ালে থেকে লোকের নিন্দা করা সহজ। কিন্তু যার সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে, তার জীবনটা তুমি দেখনি, তুমি বুঝবে না, প্রতিটা শব্দ তার ওপর কতটা প্রভাব ফেলছে।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই আলোচনা করতে বেশি পছন্দ করেন। অধিকাংশ মানুষ তা উপভোগও করেন। তবে সমালোচনার শিকার একা তারকারা নন, একজন অতিসাধারণ মানুষও নানাভাবে, নানাকারণে ক্ষতিকর সমালোচনা বা গুজবের শিকার হয়ে থাকেন। কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে দলবাজি, ধূর্ত রাজনীতির জেরে অপপ্রচারের শিকার হলে কি অভিষেকের পরামর্শ মেনে পাল্টা প্রতিবাদ করবেন? না কি পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেওয়া উচিত?—এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মনো-সমাজকর্মী মোহিত রণদীপ। তিনি বলেন, গুজব বা সমালোচনা বা অপপ্রচারের ধরন কী রকম, সেই বিষয়টি সম্পূর্ণভাবে তার ওপর নির্ভর করবে।

মোহিত বলেন, কিছু গুজব বা অপপ্রচার এমন হয়, যা বেশি মাত্রায় ছড়ালে তার ক্ষতিকর প্রতিক্রিয়া হতে পারে। সে ক্ষেত্রে ক্ষতি আটকাতেই ভুল ভাঙানো জরুরি। কিন্তু যদি কেউ মনে করেন, গুজব ও সমালোচনা বা অপপ্রচারে তার কিছু আসবে যাবে না, তবে তা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া না দেওয়াই ভালো। কারণ অনেক ক্ষেত্রে নীরবতাই অনেক কিছু বলে যায়। অবশ্য সব ক্ষেত্রে নীরবতা কার্যকরী না-ও হতে পারে বলে জানান মোহিত রণদীপ।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এনসিপির লড়াই ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য : নাহিদ ইসলাম

Next Post

হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন

Related Posts

বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার
বিনোদন

বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে
বিনোদন

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?
দিনের খবর

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

Next Post
হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন

হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET