শেয়ার বিজ ডেস্ক : দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ঘানার সাবেক অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তা দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও রেহাই পেলেন না। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ ঘানার সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে গতকাল বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে নিজ দেশে যাকে খোঁজা হচ্ছে, ঘানার সেই সাবেক অর্থমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
৬৬ বছর বয়সী কেন ওফোরি-আত্তা গতবছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি প্রোস্টেট ক্যান্সারের অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছিলেন।
এক বিবৃতিতে ওফোরির আইনজীবীরা বলেছেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মঙ্গলবার ওফোরি-আত্তাকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রে তার বর্তমান অবস্থান করা নিয়ে আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট বিষয়ে হেফাজতে নেওয়া হয়েছে তাকে। সূত্র: এএফপি।
প্রিন্ট করুন










Discussion about this post