মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চীনের ভোজ্যতেল আমদানিতে নিষেধাজ্ঞার হুমকি

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চীনের ভোজ্যতেল আমদানিতে নিষেধাজ্ঞার হুমকি
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ ধরে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে কঠোর ও নরম উভয় অবস্থান নিচ্ছেন। গত মঙ্গলবার তিনি চীনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন, যেখানে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রতিশোধ হিসেবে চীন মার্কিন সয়াবিন কেনা বন্ধ করার ঘোষণা দেয়। খবর: দ্য গার্ডিয়ান।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প হুমকি দেন, তিনি চীনের সঙ্গে ভোজ্যতেল বাণিজ্য বন্ধ করে দিতে পারেন। তিনি ১৪ অক্টোবর ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমি বিশ্বাস করি, চীন ইচ্ছাকৃতভাবে আমাদের সয়াবিন কেনা বন্ধ করেছে এবং আমাদের সয়াবিনচাষিদের জন্য সমস্যা তৈরি করছে—এটি একটি অর্থনৈতিকভাবে বৈরী পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘প্রতিশোধ হিসেবে আমরা চীনের সঙ্গে ভোজ্যতেল এবং অন্যান্য বাণিজ্যিক খাতের ব্যবসা বন্ধ করার কথা বিবেচনা করছি। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা সহজেই নিজেরাই ভোজ্যতেল উৎপাদন করতে পারি, এটি চীন থেকে কেনার প্রয়োজন নেই।’

আমেরিকান সয়াবিন অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। সয়াবিন যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানিযোগ্য কৃষিপণ্য, যার রপ্তানি আয় প্রায় ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।

অরাজনৈতিক কৃষক-নেতৃত্বাধীন পর্যবেক্ষক সংস্থা ফার্ম অ্যাকশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এর অর্ধেকেরও বেশি প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের সয়াবিন চীন কিনেছিল। যুক্তরাষ্ট্রের প্রধান সয়াবিন উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে ইলিনয়, আইওয়া, মিনেসোটা ও ইন্ডিয়ানা। তবে বসন্তকাল থেকে চীন যুক্তরাষ্ট্রের পরিবর্তে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন কিনছে।

অন্যদিকে মার্কিন কৃষি দপ্তরের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে প্রায় ১২ দশমিক ৭ লাখ মেট্রিক টন ব্যবহূত ভোজ্যতেল আমদানি করেছে, যা চীনের মোট ব্যবহূত ভোজ্যতেল রপ্তানির প্রায় ৪৩ শতাংশ।

এর আগে ১০ অক্টোবর ট্রাম্প বলেন, চীন বিরল মাটির খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করায় তিনি হয়তো দক্ষিণ কোরিয়া সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন না। তিনি আরও হুমকি দেন যে, প্রতিশোধ হিসেবে সব চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। প্রস্তাবিত ১০০ শতাংশ শুল্ক যুক্ত হবে চীনা পণ্যের ওপর ট্রাম্পের আগে থেকেই আরোপিত ৩০ শতাংশ শুল্কের সঙ্গে। ১০ অক্টোবর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন—‘বিশ্বাস করা কঠিন যে চীন এমন পদক্ষেপ নেবে, কিন্তু তারা নিয়েছে, আর বাকিটা ইতিহাস।’

তবে এই কঠোর অবস্থানের কয়েক দিন আগেই ৬ অক্টোবর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং ‘সয়াবিন হবে আলোচনার অন্যতম প্রধান বিষয়।’ চীনের সঙ্গে বাণিজ্য অচলাবস্থা নিরসনের আশায় থাকা আমেরিকান সয়াবিন অ্যাসোসিয়েশন (এএসএ) এই সংবাদে ‘চরম হতাশা’ প্রকাশ করে।

কেন্টাকির সয়াবিনচাষি ও এএসএ সভাপতি ক্যালেব র্যা গল্যান্ড বলেন, সংস্থা আশা করেছিল এই আলোচনা একটি চুক্তিতে পৌঁছাবে, যা যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানি আবার চীনে শুরু করতে পারবে। র্যা গল্যান্ড আরও বলেন, বাণিজ্যযুদ্ধ সবার জন্যই ক্ষতিকর, আর সামপ্রতিক এই ঘটনাগুলো গভীরভাবে হতাশাজনক। তবে দুদিন পর ১২ অক্টোবর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, চীনের সঙ্গে ‘সবকিছু ঠিক হয়ে যাবে’ এবং ‘অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট শি কেবল খারাপ একটি মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছিলেন।’

কিন্তু ১৪ অক্টোবর ট্রাম্প আবারও সতর্কবার্তা দেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘আমাদের চীনের ব্যাপারে সতর্ক থাকতে হবে’ এবং কখনও কখনও সম্পর্কটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কারণ চীন মানুষের সুযোগ নিতে পছন্দ করে, আর তারা আমাদের কাছ থেকে সুযোগ নিতে পারবে না।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিল্পায়নে পর্যাপ্ত নীতিসহায়তা দানে কার্যকর ব্যবস্থা নিন

Next Post

পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম কমাল পাকিস্তান

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা
সারা বাংলা

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা

Next Post
পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম কমাল পাকিস্তান

পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম কমাল পাকিস্তান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET