বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জাতীয় অবকাঠামো ও সংযোগ সেবা দেবে কারা ?

Share Biz Online Share Biz Online
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫.২:৩০ অপরাহ্ণ
বিভাগ - তথ্য-প্রযুক্তি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জাতীয় অবকাঠামো ও সংযোগ সেবা দেবে কারা ?
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ২০০১ সালের টেলিযোগাযোগ আইন অনুযায়ী বিটিআরসি টেলিকম সেবা পরিচালনার অনুমোদন দিতে পারে। সেই ক্ষমতার ভিত্তিতেই বিদেশি প্রতিষ্ঠানকে সরাসরি বিনিয়োগের সুবিধা রেখে নতুন টেলিকম নীতিমালার আলোকে “জাতীয় অবকাঠামো ও সংযোগ সেবা প্রদানকারী” (এনআইসিএসপি) লাইসেন্স নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এজন্য আবেদনকারী হতে হবে বাংলাদেশে নিবন্ধিত কোম্পানি বা অংশীদারিত্ব প্রতিষ্ঠান। বিদেশি অংশীদার থাকলেও স্থানীয় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। দেয়া হয়েছে- লাইসেন্স প্রাপ্তির ৫ বছরের মধ্যে পুঁজিবাজারে যাওয়ার শর্ত। এছাড়াও পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ২,৫০০ টাওয়ার স্থাপন করতে হবে।

দেশব্যাপী ফাইবার অপটিক ও টাওয়ার অবকাঠামো একীভূত করা, বিনিয়োগ কমানো, প্রতিযোগিতা বাড়ানো এবং পরিবেশবান্ধব নেটওয়ার্ক গড়ে তোলাকে ১৫ বছর মেয়াদী এই লাইসেন্সের লক্ষ্য ধরা হয়েছে।

নতুন গাইড লাইন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে সব মোবাইল ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব ফাইবার বা টাওয়ার অবকাঠামো এনআইসিএসপ ‘র অধীনে স্থানান্তর করতে হবে। অন্য অপারেটরের সঙ্গে তা ভাড়া বা শেয়ার করতে না পারলেও এনআইসিএসপি লাইসেন্সধারীরা সারাদেশে ফাইবার অপটিক ব্যাকবোন ও টাওয়ার অবকাঠামো তৈরি, ভাড়া বা লিজ দিতে পারবে। তারা চাইলে নতুন প্রযুক্তি যেমন ওয়্যারলেস ব্যাকহল লিঙ্ক স্থাপন করতে পারবে। তবে উভয় ক্ষেত্রেই বিটিআরসির অনুমোদন নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী পুরনো লাইসেন্সধারীদের (যেমন এনটিটিএন বা টাওয়ার শেয়ারিং কোম্পানি) তিন বছরের মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের বাধ্যতামূলক ১৫ শতাংশ বিনিয়োগ করতে হবে। বিদেশী বিনিয়োগ ৬৫ শতাংশের ওপর থাকতে পারবে না। তবে বিশেষ ক্ষেত্রে (যেমন আন্তঃসরকারি চুক্তি বা ডব্লিউটিও বাধ্যবাধকতা) বিদেশি মালিকানা ৮৫ শতাংশ পর্যন্ত থাকতে পারবে।

লাইসেন্স পেতে ব্যাংক গ্যারান্টি থাকতে হবে ১০ কোটি টাকা। লাইসেন্স অধিগ্রহণ ফি দিতে হবে ১০ কোটি টাকা। বার্ষিক ফি ৩ কোটি টাকা। আর আবেদন ফি ৫ লক্ষ টাকা। লাইসেন্সধারীতে বার্ষিক আয়ের ৩ শতাংশ এবং সামাজিক দায় তহবিলে এক শতাংশ টাকা জমা দিতে হবে।

লাইসেন্স দেয়ার শর্তে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেটওয়ার্ক পৌঁছে দেয়ার পাশাপাশি সব অপারেটরের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে (এসএলএ) ও (আরআইও) অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

এনআইসিএসপি লাইসেন্স আবেদনকারীকে বাংলাদেশে নিবন্ধিত কোম্পানি বা অংশীদারিত্ব প্রতিষ্ঠান হতে হবে। আবেদনকারীর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে টাওয়ার বা ব্যাকহল ফাইবার নেটওয়ার্ক (৫০,০০০ কিমি বা ৫,০০০ টাওয়ার) স্থাপনে। প্রথম তিন বছরে ন্যূনতম ২০০ কোটি টাকা বিনিয়োগের অঙ্গীকার থাকতে হবে। বিদেশি মালিকানার সীমা সর্বাধিক ৬৫ শতাংশ থাকলেও প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য কিছু ছাড় রয়েছে। তবে একটি প্রতিষ্ঠান একসাথে একাধিক এনআইসিএসপি লাইসেন্স নিতে পারবে না।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আইওএস ২৭-এ অ্যাপল ইন্টেলিজেন্সে বড় পরিবর্তন

Next Post

ঘুম কতটা প্রয়োজন?

Related Posts

স্মার্ট বাংলাদেশের রূপরেখা
তথ্য-প্রযুক্তি

স্মার্ট বাংলাদেশের রূপরেখা

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড
তথ্য-প্রযুক্তি

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

মেটা স্মার্ট চশমা বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড হয়ে যাচ্ছে? এআই গ্লাসেস ঘিরে নতুন গুপ্তচরবৃত্তির আশঙ্কা
তথ্য-প্রযুক্তি

মেটা স্মার্ট চশমা বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড হয়ে যাচ্ছে? এআই গ্লাসেস ঘিরে নতুন গুপ্তচরবৃত্তির আশঙ্কা

Next Post
ঘুম কতটা প্রয়োজন?

ঘুম কতটা প্রয়োজন?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET