সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩ | ৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জানুয়ারির পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্রে

Share Biz Online Share Biz Online
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫.২:২৯ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জানুয়ারির পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্রে
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসে ভোক্তা পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে ৩ শতাংশ যা চলতি বছরে জানুয়ারির পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার। শুক্রবার (২৪ অক্টোবর) ইউএস সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। যদিও এই হার অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কিছুটা কম।

সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৯ শতাংশ। সাম্প্রতিক মাসগুলোতে শুল্ক আরোপ ও পণ্যমূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে দেশটিতে। বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানিকৃত পণ্যের ওপর ধারাবাহিক শুল্ক নীতির সঙ্গে এ বৃদ্ধির সময়কাল মিলে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে গরুর মাংসের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে মাংসের দাম কমাতে আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানির পরিকল্পনা ঘোষণা করায় স্থানীয় খামারিরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে, ডিমের দাম সেপ্টেম্বর মাসে ৫ শতাংশ কমেছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ১ শতাংশ কম। তবে কফির দাম বেড়েছে ১৯ শতাংশ, যা দৈনন্দিন ব্যয়ের ওপর চাপ বাড়াচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, অর্থনীতিবিদদের অনুমানের চেয়ে মুদ্রাস্ফীতি কম আসা ‘আমেরিকান পরিবারগুলোর জন্য সুখবর।’

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চলমান সরকারি শাটডাউনের কারণে অক্টোবর মাসে হয়তো নতুন কোনো মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশ করা যাবে না, যা বাজার ও ব্যবসা খাতে অনিশ্চয়তা তৈরি করবে।

সাম্প্রতিক মাসগুলোতে একদিকে মুদ্রাস্ফীতি বাড়ছে, অন্যদিকে কর্মসংস্থান কমছে যা অর্থনীতিকে ‘স্ট্যাগফ্লেশন’-এর ঝুঁকিতে ফেলেছে। ফেডারেল রিজার্ভের জন্যও এটি একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার বাড়ালে অর্থনীতি মন্থর হয়ে যেতে পারে, আবার চাকরির বাজারে গতি ফেরাতে হার কমালে ব্যয় বাড়বে এবং মুদ্রাস্ফীতি আরও ত্বরান্বিত হবে।

তবে বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি বাড়ায় ফেডের পরবর্তী সভায় আবার হার কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শুল্কনীতির প্রভাব মুদ্রাস্ফীতিতে আংশিক ভূমিকা রাখছে, তবে মূলত আবাসন ও খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই এই ঊর্ধ্বগতি।

আগামী নভেম্বর থেকে চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলে বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন এক কঠিন ভারসাম্যের সন্ধানে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে আসছে কালচারাল ফেস্ট সিজন ৩

Next Post

যুক্তরাষ্ট্র আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল

Related Posts

ওমান উপসাগরে ইরানি জাহাজে গুলি, নিয়ন্ত্রণে নিল মার্কিন নৌবাহিনী: ট্রাম্প
আন্তর্জাতিক

ওমান উপসাগরে ইরানি জাহাজে গুলি, নিয়ন্ত্রণে নিল মার্কিন নৌবাহিনী: ট্রাম্প

যুদ্ধবিরতিতেও ‘পূর্ণ শক্তি’ প্রয়োগের নির্দেশ: লেবাননে ইসরায়েলের কড়া অবস্থান
আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতেও ‘পূর্ণ শক্তি’ প্রয়োগের নির্দেশ: লেবাননে ইসরায়েলের কড়া অবস্থান

তেল নিষেধাজ্ঞা শিথিলে রাশিয়ার যুদ্ধ তহবিলে বিলিয়ন ডলার: জেলেনস্কি
আন্তর্জাতিক

তেল নিষেধাজ্ঞা শিথিলে রাশিয়ার যুদ্ধ তহবিলে বিলিয়ন ডলার: জেলেনস্কি

Next Post
যুক্তরাষ্ট্র আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল

যুক্তরাষ্ট্র আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

উত্তরা ব্যাংকের ১৯২ কোটি টাকা ব্রোকারেজ হাউজে বিনিয়োগের উদ্যোগ

উত্তরা ব্যাংকের ১৯২ কোটি টাকা ব্রোকারেজ হাউজে বিনিয়োগের উদ্যোগ

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের

ওমান উপসাগরে ইরানি জাহাজে গুলি, নিয়ন্ত্রণে নিল মার্কিন নৌবাহিনী: ট্রাম্প

ওমান উপসাগরে ইরানি জাহাজে গুলি, নিয়ন্ত্রণে নিল মার্কিন নৌবাহিনী: ট্রাম্প

যুদ্ধবিরতিতেও ‘পূর্ণ শক্তি’ প্রয়োগের নির্দেশ: লেবাননে ইসরায়েলের কড়া অবস্থান

যুদ্ধবিরতিতেও ‘পূর্ণ শক্তি’ প্রয়োগের নির্দেশ: লেবাননে ইসরায়েলের কড়া অবস্থান

তেল নিষেধাজ্ঞা শিথিলে রাশিয়ার যুদ্ধ তহবিলে বিলিয়ন ডলার: জেলেনস্কি

তেল নিষেধাজ্ঞা শিথিলে রাশিয়ার যুদ্ধ তহবিলে বিলিয়ন ডলার: জেলেনস্কি

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET