নিজস্ব প্রতিবেদক: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন এবং জামিনের আবেদন উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং সেখান থেকে আদালতে সোপর্দ করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়। ওই মামলায় গ্রেফতার দেখানোর পর আদালত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
সর্বশেষ শুনানিতে আদালত তার জামিন মঞ্জুর করায় তিনি সাময়িকভাবে মুক্তি পাচ্ছেন।
প্রিন্ট করুন











Discussion about this post