বুধবার, ১১ মার্চ, ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২ | ২২ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জীবন বীমায় বেড়েছে বিনিয়োগ, দাবি নিষ্পত্তিতে পিছিয়ে

Share Biz News Share Biz News
বুধবার, ১১ মার্চ ২০২৬.১:০১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জীবন বীমায় বেড়েছে বিনিয়োগ, দাবি নিষ্পত্তিতে পিছিয়ে
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালে দেশের ৩২টি জীবন বীমা কোম্পানির বিনিয়োগ বেড়ে ১ হাজার ৮৫৪ কোটি টাকা হলেও কমেছে শীর্ষ কয়েকটি কোম্পানির লাইফ ফান্ড। এক বছরে জীবন বীমা খাতে ১২ হাজার ৩৮৬ কোটি টাকা বীমা দাবির মধ্যে ৮ হাজার ৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি হয়েছে। বীমা দাবির এক-তৃতীয়াংশ এখনো বকেয়া। ফলে দেশে ৩৩টি জীবন বীমা কোম্পানির কাছে গ্রাহকের মোট বকেয়া পাওনা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩২ কোটি টাকা। বীমা বকেয়া প্রায় ৩৫ শতাংশ। একই সঙ্গে কয়েকটি কোম্পানির দাবি নিষ্পত্তির হার ১০ শতাংশেরও নিচে নেমে এসেছে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ১৩ হাজার ৫৬ কোটি টাকার বীমা দাবির বিপরীতে ৮ হাজার ৬০৯ কোটি ৫৭ লাখ টাকার দাবি নিষ্পত্তি করে বীমা কোম্পানিগুলো, যা ছিল মোট বীমা দাবির ৬৫ দশমিক ৯৪ শতাংশ। ফলে বীমা খাতের আর্থিক সক্ষমতা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনিরীক্ষিত প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, দেশের ৩২টি জীবন বীমা কোম্পানির মোট বিনিয়োগ ৩৯ হাজার ৩৩৬ কোটি ৭৬ লাখ টাকা, যা ২০২৪ সালের ৩৭ হাজার ৪৮২ কোটি ৫৫ লাখ টাকার তুলনায় প্রায় ৪ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৪ কোটি টাকা। এই ৩২টি কোম্পানির মধ্যে ২৪টির বিনিয়োগ বেড়েছে, ৭টির কমেছে এবং একটি কোম্পানির বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩২টি কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১২ হাজার ৪২ কোটি ২৬ লাখ টাকা। খাতের ৩৬টি কোম্পানির মধ্যে ৩২টির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে এমন তথ্য জানা যায়। ২০২৪ সালে ৩৬টি কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ছিল ১২ হাজার ৩০৬ কোটি ৪০ লাখ টাকা।

বিনিয়োগ বৃদ্ধির মধ্যে শীর্ষে রয়েছে মেটলাইফ বাংলাদেশ, যার বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১০৯ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় ৬৪৯ কোটি টাকা বৃদ্ধি। অন্যদিকে বিনিয়োগ বেড়ে দারিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬ হাজার ২৪১ কোটি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪ হাজার ১৯ কোটি এবং মেঘনা লাইফের ১ হাজার ৭৭ কোটি টাকা। ছোট কোম্পানির মধ্যে কিছু সামান্য বিনিয়োগ বেড়েছে, যেমন ডায়মন্ড লাইফ, প্রোটেক্টিভ ইসলামি লাইফ এবং বায়রা লাইফ, আর শান্তা লাইফের বিনিয়োগ অপরিবর্তিত ছিল।

সোনালী লাইফ ৬৮৩ কোটি ও গার্ডিয়ান লাইফ ৯১৫ কোটি টাকাসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগ  উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রগতি লাইফ ও সন্ধানী লাইফ উভয়ের বিনিয়োগ ৭৫২ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে রূপালী লাইফ, আলফা ইসলামি লাইফ, মার্কেন্টাইল ইসলামি লাইফ, চার্টার্ড লাইফ, বেঙ্গল ইসলামি লাইফ ও আস্থা লাইফের বিনিয়োগেও প্রবৃদ্ধি হয়েছে। তবে কিছু কোম্পানির বিনিয়োগ ২০২৪ সালের তুলনায় কমে পপুলার লাইফের ১ হাজার ৪৯০ কোটি, ফারইস্ট ইসলামী লাইফের ১ হাজার ৮৪৩ কোটি, প্রোগ্রেসিভ লাইফের ২১৪ কোটি ও পদ্মা ইসলামী লাইফের ১৭৫ কোটি টাকা হয়েছে।

লাইফ ফান্ডের দিক থেকেও মিশ্র চিত্র দেখা গেছে। ৩২টি কোম্পানির মোট লাইফ ফান্ড ৩৪ হাজার ৬৫০ কোটি ৬০ লাখ টাকা, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৮৮৬ কোটি ৫২ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ১৯টির লাইফ ফান্ড বেড়েছে, ১৩টির কমেছে। শীর্ষে রয়েছে মেটলাইফ বাংলাদেশ ১৬ হাজার ২৬৭ কোটি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৬ হাজার ৯৮৫ কোটি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪ হাজার ৯২ কোটি টাকা। তবে কিছু কোম্পানির লাইফ ফান্ড ঋণাত্মক, যেমনÑবায়রা লাইফ, ফারইস্ট ইসলামী, যমুনা, পদ্মা এবং শান্তা লাইফ, যা তাদের আর্থিক সক্ষমতার ক্ষেত্রে বড় সতর্কতা সংকেত।

এদিকে দাবি নিষ্পত্তির ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল অবস্থা বিরাজ করছে জীবন বীমা খাতে। ২০২৫ সালে মোট বীমা দাবি ১২ হাজার ৩৮৬ কোটি, যার মধ্যে ৮ হাজার ৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি হয়েছে এবং ৪ হাজার ৩৩২ কোটি টাকার দাবি এখনও বকেয়া রয়েছে। অর্থাৎ গ্রাহকের প্রতি ১০০ টাকার দাবির প্রায় ৩৫ টাকা বছরের শেষে পরিশোধ হয়নি। শীর্ষ দাবি নিষ্পত্তির ক্ষেত্রে মেটলাইফ বাংলাদেশ একাই ২ হাজার ৮৫৩ কোটি টাকা পরিশোধ করেছে, তাদের দাবি নিষ্পত্তির হার ৯৮ দশমিক ৩১ শতাংশ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১ হাজার ২১৩ কোটি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৮৬৮ কোটি টাকা দাবি নিষ্পত্তি করেছে। এছাড়া গার্ডিয়ান লাইফ ৫৪৩ কোটি (৯৭ দশমিক ৫৪ শতাংশ), পপুলার লাইফ ৪৫১ দশমিক ৪৮ কোটি (৯৯ দশমিক ২৯ শতাংশ), প্রগতি লাইফ ৩৫১ দশমিক ৮১ কোটি (৯৮ দশমিক ৫০ শতাংশ) এবং মেঘনা লাইফ ২৭৬ দশমিক ৮ কোটি (৯৮ দশমিক ৬৮ শতাংশ) টাকা দাবি পরিশোধ করেছে।

কিছু কোম্পানি শতভাগ দাবি নিষ্পত্তি করেছে, যার মধ্যে আকিজ তাকাফুল, আলফা ইসলামী, এলআইসি বাংলাদেশ, সোনালী লাইফ এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। সোনালী লাইফ ৪০৫ কোটি টাকার দাবি পরিশোধ করে শতভাগ নিষ্পত্তির হার অর্জন করেছে। এছাড়া ৯৮-৯৯ শতাংশ নিষ্পত্তি করা কোম্পানির মধ্যে রয়েছেÑআস্থা লাইফ, বেঙ্গল ইসলামী, চার্টার্ড লাইফ, গার্ডিয়ান লাইফ, মেঘনা লাইফ, ন্যাশনাল লাইফ, পপুলার লাইফ, প্রগতি লাইফ এবং জেনিথ ইসলামী লাইফ।

অন্যদিকে দুর্বল কোম্পানির অবস্থা উদ্বেগজনক। কিছু প্রতিষ্ঠানের দাবি নিষ্পত্তি হার ১০ শতাংশের নিচে রয়েছে। তারা হলো বায়রা লাইফ (১ দশমিক ৬৩ শতাংশ), সানফ্লাওয়ার লাইফ (৫ দশমিক ৫৩ শতাংশ), ফারইস্ট ইসলামি লাইফ (৬ দশমিক ২৪ শতাংশ) ও পদ্মা ইসলামী লাইফ (৪ দশমিক ৪৯ শতাংশ), গোল্ডেন লাইফ ১১ শতাংশ ও হোমল্যান্ড লাইফ ১২ শতাংশ।

বীমা খাতের বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে এই ধরনের কম দাবি নিষ্পত্তি হার জীবন বীমা খাতের একটি বড় দুর্বলতা। এতে গ্রাহকের আস্থা হ্রাস পেতে পারে এবং খাতের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। বড় ও আর্থিকভাবে শক্তিশালী কোম্পানির দাবি নিষ্পত্তির হার সাধারণত বেশি, ফলে গ্রাহকের আস্থা তুলনামূলকভাবে বেশি।

তবে আইডিআরের মুখপাত্রের এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

জীবন বীমা খাতের দুরবস্থা নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান বলেন, ‘জীবন বীমা খাতে গ্রাহকের আস্থা পুনরুদ্ধার করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যেসব কোম্পানির দাবি নিষ্পত্তির হার অত্যন্ত কম বা লাইফ ফান্ড ঋণাত্মক, তাদের ওপর আইডিআরএ’র ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজরদারি বাড়ানো প্রয়োজন।’

অন্যদিকে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ বলেন, ‘বাংলাদেশের বীমা খাত অনেক পিছিয়ে আছে। কাভারেজ রেট কম এবং কিছু অসাধু পরিচালকের কারণে খাতের দুর্বলতা কাজে লাগানো হচ্ছে। এটি মোকাবিলা করতে শক্ত নিয়ন্ত্রক ব্যবস্থা ও স্বচ্ছতা জরুরি।’

বীমা খাতের বিশেষজ্ঞরা মনে করেন, দুর্বল কোম্পানিগুলোর আর্থিক পুনর্গঠন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সময়মতো দাবি পরিশোধ নিশ্চিত করা গেলে জীবন বীমা খাতের প্রতি মানুষের আস্থা পুনরায় বাড়বে। অন্যথায় দীর্ঘমেয়াদে খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চাকরি হারানোর শঙ্কায় শতকর্মী

Next Post

দেশের ৩৭ হাজার পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’

Related Posts

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে
অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারে সূচকে উত্থান অব্যাহত

পত্রিকা

ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস

পত্রিকা

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক

Next Post
দেশের ৩৭ হাজার পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’

দেশের ৩৭ হাজার পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

পুঁজিবাজারে সূচকে উত্থান অব্যাহত

ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক

নগদের মাধ্যমে বিতরণ ফ্যামিলি কার্ডের অর্থ

নগদের মাধ্যমে বিতরণ ফ্যামিলি কার্ডের অর্থ

বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন মাইলফলক বাংলাদেশের

মধ্যপ্রাচ্য সংকটেও বেড়েছে রেমিট্যান্স




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET