দেশে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ আরও উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে নগদ। আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিট্যান্স গ্রহণ করলে গ্রাহকরা এখন সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি পাচ্ছেন নগদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস। ‘রেমিট্যান্সে ডাবল খুশি’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায় একজন গ্রাহক ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে নগদ অ্যাকাউন্টে একক লেনদেনে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিট্যান্স গ্রহণ করলে তিনি অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হবেন। পুরো ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এই বোনাস উপভোগ করতে পারবেন। ২০ মে থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মে পর্যন্ত। এ ছাড়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালেই দেশে থাকা প্রিয়জন পেতে পারেন স্বর্ণের হার জেতার সুযোগ। বিজ্ঞপ্তি
প্রিন্ট করুন











Discussion about this post