সোমবার, ৪ মে, ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩ | ১৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

Share Biz News Share Biz News
সোমবার, ৪ আগস্ট ২০২৫.১২:০৬ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
তিস্তার পানি বিপৎসীমার ওপরে
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

তৈয়ব আলী সরকার, নীলফামারী : ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্ট তিস্তার পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার সকাল ৬টায় বিপৎসীমার ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছিল। এরপর সকাল ৯টায় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমা ছুঁইছুঁই। তবে তিন ঘণ্টার ব্যবধানে দুপুর ১২টায় বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, উজানে পানি বাড়লে তিস্তা ব্যারাজ পয়েন্টেও পানি বাড়ে। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পাউবো সূত্র জানায়, বন্যার পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে দেয়া হয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে পাউবোর পানি শাখা প্রকৌশল বিভাগ।

এদিকে তিস্তার বন্যায় জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখাড়বাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী ও জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় চর গ্রামের আট-দশ হাজার পরিবারের বাড়িঘরে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা।

এছাড়া ব্যারাজের পূর্ব দিকে (ভাটি অঞ্চল) লালমনিরহাট জেলার হাতিবান্ধা, কালীগঞ্জ উপজেলার নদীবেষ্টিত চর ও চরের গ্রামগুলো প্লাবিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার মানুষ। তাদের বাড়িঘরে হাঁটুপানি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে উঁচু এলাকায় সরে যাচ্ছেন।

উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, ১০টি চর গ্রামের লোকজন আতঙ্কে রয়েছে। নিম্নাঞ্চল ও বিস্তীর্ণ এলাকাগুলো প্লাবিত হচ্ছে। সন্ধ্যা নাগাদ ব্যারাজ পয়েন্টে পানি আরও বৃদ্ধি পেতে পারে।

পূর্ব ছাতনাই ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, এই ইউনিয়নের সবচেয়ে বড় চরগ্রাম ঝাড়সিংশ্বরসহ অন্যান্য চর গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি ও ধানের বীজতলা তলিয়ে গেছে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

এদিকে জেলার জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী, গোপালঝাড় ও আলসিয়া পাড়ার প্রায় শতাধিক পরিবার বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও কালীগঞ্জ উপজেলার নদ-নদীতে বন্যার পানি থইথই করছে।

ডালিয়া ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম বলেন, উজানের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৃষ্টির ফলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে সন্ধ্যা নাগাদ বন্যার পানি আরও বৃদ্ধি পাবে। ইতোমধ্যে নিম্নাঞ্চলসহ চরগ্রামগুলো তলিয়ে গেছে।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীতে বন্যা দেখা দিয়েছে। দুপুর ১২টায় বিপৎসীমার (৫২ দশমিক ১৫) পাঁচ সেটিমিটার ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। বন্যার পানি সামাল দিতে ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে রাখা হয়েছে। আমরা সতর্কাবস্থায় আছি।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাম রাজনীতি মানেই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম?

Next Post

ট্রাম্পের অপমানে হতবাক মোদি সরকার

Related Posts

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র
অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

Next Post
ট্রাম্পের অপমানে হতবাক মোদি সরকার

ট্রাম্পের অপমানে হতবাক মোদি সরকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET