শুক্রবার, ১ মে, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি

Share Biz News Share Biz News
রবিবার, ১৩ জুলাই ২০২৫.১০:০৫ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর, স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বয়সের অঙ্কটা ৩৮ পেরিয়েছে কিছুদিন আগে, তার কোনো ছাপই যেন রাখতে চাচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একেবারে উড়ন্ত ফর্ম যাকে বলে। আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) সর্বশেষ পাঁচ ম্যাচেই তিনি ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করেছেন।

আজ রোববার (১৩ জুলাই) ভোরে তার জোড়া গোলে ভর করে ন্যাশভিলে এসসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

ম্যাচে মেসির দুটি গোল দুই অর্ধে। এর মধ্যে ৬২তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।

তবে এর আগে ম্যাচের প্রথমার্ধে ১৭তম মিনিটের গোলটি ছিল দুর্দান্ত। ফাউলের শিকার হয়ে ফ্রি কিক পেয়েছিলেন মেসি। সেটা কাজে লাগিয়েছেন মানবদেয়ালের মাঝ দিয়ে নিচু শটে গোলকিপারের কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে। যেন মেসির সেট-পিস সাফল্যের আরেকটি ‘হাইলাইটস’।

এই গোলের মাধ্যমে ফ্রি কিকে নতুন উচ্চতায় উঠেছেন মেসি। সাবেক বার্সেলোনা তারকা এখন ফ্রি কিক থেকে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক। ৬৯ ফ্রি কিক গোল নিয়ে মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। তাঁর সামনে শুধু জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

আজকের ম্যাচে মেসির জোড়া গোলের বিপরীতে ন্যাশভিল একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের সৌজন্যে। লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে আছে। ৩ ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশভিল। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইসরায়েলি হামলায় গাজায় ১১০ জন নিহত

Next Post

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

Related Posts

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ
দিনের খবর

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি
দিনের খবর

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ
শীর্ষ খবর

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

Next Post
ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET