মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দুশ্চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের, টানা দরপতনে নিস্তেজ পুঁজিবাজার

Share Biz Online Share Biz Online
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫.৪:৫০ অপরাহ্ণ
বিভাগ - পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দুশ্চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের, টানা দরপতনে নিস্তেজ পুঁজিবাজার
74
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে যেন পড়ছে ধসের পর ধস। টানা দরপতনে বিনিয়োগকারীদের মুখে এখন কেবল হতাশার ছাপ। লেনদেন কমছে, সূচক পড়ছে বাজারে নেই কোনো ইতিবাচক ইঙ্গিত। চলতি অর্থবছরের শুরুতে বাজারে যে স্থিতিশীলতার আভাস দেখা গিয়েছিলো, সেপ্টেম্বর পর্যন্ত যে লেনদেনের রেকর্ড তৈরি হয়েছিলো, তা এখন অতীত। কয়েক সপ্তাহ ধরে সূচক পড়তে পড়তে এমন অবস্থায় এসেছে যে, বিনিয়োগকারীদের আস্থা আবারো গভীর সংকটে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাজারে পতনের এই ধারাবাহিকতা শুধু অর্থনৈতিক সূচকে নয়, বিনিয়োগকারীর মানসিকতাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। জুন ক্লোজিং কোম্পানিগুলো একের পর এক বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা করলেও বাজারে তার কোনো প্রভাব পড়ছে না। বরং, প্রতিটি ঘোষণার পর নতুন করে দরপতন দেখা দিচ্ছে। ফলে প্রশ্ন উঠছে বাজারে এই অস্বাভাবিক পরিস্থিতির নেপথ্যে আসলে কী ঘটছে?

বাজারে এখন ক্রেতাশূন্য অবস্থা। বেশিরভাগ শেয়ারই আগের দরের নিচে নেমে গেছে। এতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী বিপাকে পড়েছেন। কেউ লোকসানে শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন, কেউ আবার অপেক্ষায় আছেন কবে ঘুরে দাঁড়াবে বাজার।

বাজার বিশ্লেষণ করলে দেখো যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮০.৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ১১৬.৫১ পয়েন্টে নেমেছে। ডিএসইএস কমেছে ২০.২৮ পয়েন্ট, আর ডিএসই-৩০ সূচক কমেছে ২৮.৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৩৩টির শেয়ার দর বেড়েছে, ৩২৮টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণ হয়েছে ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা, যা আগের কর্মদিবসের ৬০৬ কোটি ৪২ লাখ টাকার তুলনায় ১১৮ কোটি ৮০ লাখ টাকা কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পরিস্থিতি একই রকম। সার্বিক সূচক সিএএসপিআই ১৮০.১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৯৩.২৬ পয়েন্টে নেমেছে। আগেরদিন সূচক ৫২.৮১ পয়েন্ট কমেছিলো।

আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটে। ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, ১৩৮টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত রয়েছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অভিনেত্রী চমক দোষারোপ করেছেন রিপন মিয়ার বাবা–মাকে

Next Post

পিআর কী, আমিও স্পষ্ট জানি না : মির্জা ফখরুল

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র
অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

Next Post
পিআর কী, আমিও স্পষ্ট জানি না : মির্জা ফখরুল

পিআর কী, আমিও স্পষ্ট জানি না : মির্জা ফখরুল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET