শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নতুন কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

Share Biz Online Share Biz Online
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫.৭:২৪ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নতুন কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবিতে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার টু সচিবালয় লং মার্চ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে।

শিক্ষকরা বলেন, মন্ত্রী উপদেষ্টার ছেলে-মেয়েরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন না তাই তাদের কোনো চিন্তা নেই। আমরা দীর্ঘদিন বঞ্চিত।

এর আগে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গতকাল শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই সরকার থেকে এটা আশা করিনি। আমাদের ৫ জন সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করেছি, সেহেতু আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের বাঁধা দেয় তাহলে সব শিক্ষকরা মিলে তাকে বাধ্য করবেন।

এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দাবিতে মহাসমাবেশ শুরু হয় শিক্ষকদের। এতে সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন। ফলে তোপখানা রোডে যান চলাচল ধীরগতি হয়ে গেছে। পরে সেখান থেকে থেকে ১৩ সদস্যের প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ে যান।

কর্মসূচি থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন তারা। তবে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় আজ সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা। অফিসের বাইরেও দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করছেন। এ অবস্থায় ঢাকায় শিক্ষকদের আন্দোলনে কিছুটা অস্বস্তিতে পড়েছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তারা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ক্যাম্পাসে থাকবে তিন স্তরের নিরাপত্তা, মোতায়েন করা হবে দুই হাজার পুলিশ সদস্য

Next Post

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮৫৭, মৃত্যু আরো ৩ জনের

Related Posts

শিক্ষা

কর্মজীবীদের স্বপ্ন পূরণের নতুন দিগন্ত

শিক্ষা

শিক্ষার বাতিঘর, না টাকার কারখানা

আধুনিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এগিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি
শিক্ষা

আধুনিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এগিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি

Next Post
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮৫৭, মৃত্যু আরো ৩ জনের

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮৫৭, মৃত্যু আরো ৩ জনের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET