শুক্রবার, ১৫ মে, ২০২৬
৩১ চৈত্র ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নতুন বছরকে প্রথম স্বাগত জানাল যেসব দেশ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫.৯:৩৮ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নতুন বছরকে প্রথম স্বাগত জানাল যেসব দেশ
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতি দ্বীপদেশের কিরিতিমাতি। এরপর নতুন বছরে শান্তি, আশা ও আশীবার্দের স্বপ্ন নিয়ে ২০২৬ সালকে বরণ করে নেয় টোঙ্গা ও নিউজিল্যান্ড।

কিরিবাতির কিরিতিমাতিতে নতুন বছর শুরু হয় সবার আগে। কিরিবাতির অবস্থান হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে। অসংখ্য প্রবাল প্রাচীর নিয়ে গঠিত এই দেশ পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার বিস্তৃত।

কিরিবাতির স্থানীয় বাসিন্দারা নিজেদের দেশকে ‘কিরিবাস’ নামে অভিহিত করেন। দেশটি ১৯৭৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামুদ্রিক রিজার্ভও আছে সেখানে। দেশটিতে বহু প্রবাল প্রাচীর রয়েছে, যার অনেকগুলোতেই বর্তমানে কোনও প্রাণীর বাস নেই। এসব প্রবাল প্রাচীরের বড় একটি অংশ নিম্নাঞ্চলে অবস্থিত এবং বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

কিরিবাতির মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। ভৌগোলিকভাবে হাওয়াইয়ের প্রায় সরাসরি দক্ষিণে অবস্থান হলেও আন্তর্জাতিক সময়রেখার কারণে কিরিবাতি হাওয়াইয়ের একদিন আগেই নতুন বছর উদযাপন করে।

তাই প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম সাক্ষী হয়েছে কিরিবাতির কিরিতিমাতি অঞ্চল। এরপরই নতুন বছরের আগমন ঘটে টোঙ্গা ও নিউজিল্যান্ড ও সামোয়ায় দ্বীপদেশে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র ও পলিনেশীয় রাজ্য টোঙ্গা। অস্ট্রেলিয়ার পূর্বে এবং নিউজিল্যান্ডের উত্তরে দেশটির অবস্থান। সেখানকার বসিন্দাদের কামনা নতুন বছর ২০২৬ সাল শান্তি, আশা আর আশীর্বাদে ভরে উঠুক।

ওদিকে,নিউজিল্যান্ডে আতশবাজি, সংগীত আর উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জাানানো হয়েছে। স্থানীয় সময় মধ্যরাতে অকল্যান্ডের আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণাঢ্য আতশবাজির ঝলক।

নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জেও নতুন বছরকে স্বাগত জানান প্রায় ৬০০ বাসিন্দা। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরে সংগীত উৎসবের মধ্য দিয়ে হাজারো মানুষ নেচে গেয়ে নতুন বছর শুরু করেছে।

সামোয়ার রাজধানী আপিয়ায় রেস্তোরাঁ ও বারে বিভিন্ন পরিবার ঐতিহ্যবাহী পানীয় ‘আভা’ বা কাভা পরিবেশন করে নতুন বছরকে স্বাগত জানায়। নতুন বছর উদযাপনে অংশগ্র নেওয়া মানুষেরা একসঙ্গে পানীয় ভাগ করে নেন এবং হাততালি ও করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।

রেস্তোরাঁর ব্যবস্থাপক জানান, সামোয়ান সংস্কৃতিতে নববর্ষ মানে পরিবারকে কেন্দ্র করে এক হওয়া, বিদায়ী বছরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানো এবং নতুন বছরের জন্য আশীর্বাদ কামনা করা।

বিশ্বজুড়ে এভাবেই একের পর এক দেশে পর্যায়ক্রমে শুরু হচ্ছে নতুন বছর। বিভিন্নভাবে চলছে বর্ষবরণের উৎসব। প্রশান্ত মহাসাগরের আরও কয়েকটি দেশেও শুরু হয়ে গেছে নতুন বছর। এর মধ্যে আছে ফিজি, মার্শাল আইল্যান্ড, টুভালু নাউরু এবং রাশিয়ার কিছু অঞ্চল।

এছাড়াও নতুন বছরকে বিশ্বের অনেক দেশের আগেই স্বাগত জানাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির সিডনিতে প্রতিবছরই মহাসমারোহে বিশাল আতশবাজির মধ্য দিয়ে পালন করা হয় নতুন বছর বরণের উৎসব।

তবে এবার ডিসেম্বরে েসিডনির বন্ডাই সৈকতে ঘটে যাওয়া বন্দুক হামলার কারণে নতুন বছর বরণের উৎসব পালনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারি অস্ত্রসস্ত্রে সজ্জিত হাজারো পুলিশ সেখানে পাহারায় রয়েছে।

নতুন বছর উদযাপনের রাতে ২,৫০০ পুলিশ পাহারা রাখা হয়েছে সিডনিতে। বন্দুক হামলায় নিহতদের স্মরণে এবার উৎসব উদযাপনের আগে দিয়ে সেখানে নীরবতা পালনেরও কর্মসূচি রয়েছে। উৎসব উদযাপনে এরই মধ্যে মানুষ জড়ো হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঢাকায় হাত মেলালেন আয়াজ সাদিক ও জয়শঙ্কর

Next Post

এক ক্ষণজন্মা নক্ষত্রের চিরবিদায়

Related Posts

অস্থায়ী চুক্তির পথে ইরান-যুক্তরাষ্ট্র, যুদ্ধ বন্ধের আশা
আন্তর্জাতিক

অস্থায়ী চুক্তির পথে ইরান-যুক্তরাষ্ট্র, যুদ্ধ বন্ধের আশা

স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, নতুন মাইলফলক
অর্থ ও বাণিজ্য

স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, নতুন মাইলফলক

চীনে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
আন্তর্জাতিক

চীনে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

Next Post
অর্থনীতির বড় পরিবর্তন আসে বেগম জিয়ার হাত ধরে

এক ক্ষণজন্মা নক্ষত্রের চিরবিদায়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET