শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নিউইয়র্কে নতুন আবাসন প্রকল্প করবেন মামদানি

Share Biz News Share Biz News
শনিবার, ৩ জানুয়ারি ২০২৬.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি প্রচলিত রীতি ভেঙে জনসম্মুক্ষে শপথ গ্রহণ করেছেন। নির্বাচনী প্রচারণার মতোই শপথ অনুষ্ঠানেও তিনি নতুন ধাঁচ দেখিয়েছেন। অভিষেকের পরই মামদানি দ্রুত আবাসন প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। কাতারভিত্তিক আল জাজিরা এ খবর জানিয়েছে।

মামদানি বলেন, আমরা শহরকে ঐক‍্যবদ্ধ করব। কঠোর ব্যক্তিবাদের পরিবর্তে সমবায়ের উষ্ণতা ফিরিয়ে আনব। আমাদের সরকার এই ঐক্যকে এগিয়ে নেবে।

তিনি বলেছেন, ভাড়া বাড়িতে থাকা মানুষদের আর নতুন ভাড়া বৃদ্ধির আশঙ্কায় দিন কাটাতে হবে না। কারণ আমরা ভাড়া বৃদ্ধি স্থগিত রাখব।

এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পরই আবাসন ইস্যুকে কেন্দ্র করে একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেন মামদানি। এরমধ্যে রয়েছে আবাসন নীতিবিষয়ক দুটি নতুন সিটি টাস্কফোর্স গঠন। একটি আবাসনের কাজে ব্যবহারযোগ্য শহর-মালিকানাধীন জমির তালিকা প্রস্তুত করতে এবং আরেকটি উন্নয়ন ত্বরান্বিত করার উপায় চিহ্নিত করতে।

এর আগে, ২০২৬ সালের নতুন বছরের আগেই, মধ্যরাতে টাইমস স্কয়ারের বেল ড্রপের পর জোহরান মামদানি নিউইয়র্ক সিটি হল সাবওয়ে স্টেশনে ছোট একটি অনুষ্ঠানে শপথ নেন। শপথ করান অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। এ সময় পাশে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি। শপথ গ্রহণের জন্য তিনি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা ঐতিহাসিক কোরআন এবং তার দাদার কোরআন ব্যবহার করেন। মামদানি বলেন, যারা জোর দিয়ে বলেন যে বড় সরকারের যুগ শেষ, তাদের উদ্দেশে আমি স্পষ্ট করে বলতে চাই নিউইয়র্কবাসীর জীবনমান উন্নত করতে সিটি হল আর কখনোই তার ক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না।

নতুন বছরের প্রথম দিনে সিটি হলে জনসমক্ষে শপথ পুনরায় গ্রহণের সময় হাজার হাজার সমর্থক লোয়ার ম্যানহাটনে উপস্থিত ছিলেন। শহরের নতুন নেতৃত্বের সঙ্গে ছিলেন কম্পট্রোলার মার্ক লেভিন ও পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস। জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রগতিশীল আন্দোলনের পরিকল্পনা ও দেশের রাজনীতিতে এর প্রভাব নিয়ে বক্তৃতা দেন। মামদানি, লেভিন ও উইলিয়ামস শহরের সব নাগরিকের জন্য ঐক্যের বার্তা দেন। তারা ইংরেজি, স্প্যানিশ, হিব্রু ও গ্রিক ভাষায় বক্তব্য রাখেন এবং ইসলাম, খ্রিষ্টান ও জুডাইস্ম ধর্মের নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

মার্ক লেভিন বলেন, এক শহরে তিনটি শপথ কোরআন, খ্রিষ্টান, বাইবেল ও হিব্রু বাইবেল ব্যবহার করে আমি এমন শহরে বসবাস করতে গর্বিত।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেগম খালেদা জিয়ার গৌরবময় বিদায়

Next Post

বিটিআরসি ভবনে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

Next Post

নতুন বছরের নতুন আলোয় হোক নৈতিকতার অঙ্গীকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET