শনিবার, ২ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৩ জুলাই ২০২৫.১২:৪৮ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে আজ দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

আজ সন্ধ্যা ৭টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল। রাউন্ড রবিন লিগভিত্তিক এই টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। তাই এই ম্যাচ থেকেই কার্যত শুরু হচ্ছে শিরোপার লড়াই।

গতবারের মতো এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই সাগরিকার হ্যাটট্রিকে ৯-১ গোলের বড় জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে নেপালও ভুটানকে ৬-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর। ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে কার্যত টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল।

বাংলাদেশের খেলোয়াড়রা গতকাল মাঠে অনুশীলন না করে হোটেলেই কাটিয়েছেন দিন। স্ট্রেচিং ও সুইমিংয়ের পাশাপাশি কোচ পিটার বাটলার খেলোয়াড়দের নিয়ে করেছেন ভিডিও বিশ্লেষণ। অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘কোচের নির্দেশনা অনুযায়ীই আমরা খেলব ইনশা আল্লাহ। জয়ই আমাদের মূল লক্ষ্য। ধারাবাহিকতা ধরে রেখেই আমরা শিরোপা ধরে রাখতে চাই।’

প্রথম ম্যাচে আফঈদা খেলেছেন প্রথমার্ধে ৪৫ মিনিট। আজ পুরো ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন কোচ বাটলার। গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘মেয়েরা কিছুটা ক্লান্ত হলেও আমরা নেপালকে হালকাভাবে নিচ্ছি না। শতভাগ দিয়েই মাঠে নামব এবং জয় নিয়ে ফিরতে চাই।’

ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে মাঠের অবস্থার ওপর। টানা বৃষ্টিতে মাঠ ভারী হয়ে উঠেছে, দেখা দিয়েছে ছোট ছোট গর্তও। গত ম্যাচে কাদা ঘাসের তুলনায় বেশি প্রাধান্য পেয়েছিল। তবে বাংলাদেশ শিবির মাঠকে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ। কোচ বাটলার বলেন, ‘আবহাওয়ার ওপর আমাদের হাত নেই, কাজেই যেটা নিয়ন্ত্রণে আছে সেটাতেই মনোযোগ দিতে হবে।’

অন্যদিকে নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং মনে করেন, মাঠের পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে বাংলাদেশকে হারানো সম্ভব। তার ভাষায়, ‘মাঠ কর্দমাক্ত না থাকলে অবশ্যই আমরা বাংলাদেশকে হারাতে পারি।’

সন্ধ্যার গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দিনের প্রথম ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। তবে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে বসুন্ধরায়, যেখানে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছে শিরোপার মূল লড়াইয়ে।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যা দিলো গ্লোবাল ইসলামী ব্যাংক

Next Post

সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ

Related Posts

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
স্পোর্টস

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের
স্পোর্টস

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

Next Post
সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ

সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET