সোমবার, ৪ মে, ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩ | ১৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুঁজিবাজারে হঠাৎ জোয়ার লেনদেনও চাঙা

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬.১:৩০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পুঁজিবাজারে হঠাৎ জোয়ার লেনদেনও চাঙা
799
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : প্রায় আড়াই মাস ভাটায় চলতে থাকা দেশের প্রধান পুঁজিবাজারে গতকাল সোমবার হঠাৎ সূচক ও লেনদেনে গতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী ডামাডোলের মধ্যেই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দিনের শুরু থেকে লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আড়াই মাস পর আগের অবস্থানে ফিরে এসেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনও গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৬ দশমিক ৪৮ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ৫ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। গত ৩০ অক্টোবরের পর এটি সর্বোচ্চ। ওইদিন সূচক ছিল ৫ হাজার ১২২ পয়েন্টে। অর্থাৎ আড়াই মাসের বেশি সময় পর সূচকটি আবারও আগের উচ্চতায় পৌঁছাল।

একই দিনে ডিএসই শরিয়াহ সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৪ পয়েন্টে।

দিনভর ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৮টি কোম্পানির দর বেড়েছে; ৭২টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ দরপতনের তুলনায় প্রায় চার গুণ বেশি সিকিউরিটিজের দাম বেড়েছে। যার ফলে এক্সচেঞ্জটির সবকটি মূল্যসূচকই ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

লেনদেনের দিক থেকেও বাজারে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। এদিন ডিএসইতে মোট ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যা আগের কার্যদিবসের ৪৭০ কোটি ৯ লাখ টাকার তুলনায় অনেক বেশি। এর আগে গত নভেম্বর মাসে ৬৩৬ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ইতিবাচক চিত্র দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯১ পয়েন্টে পৌঁছেছে। পাশাপাশি সার্বিক সূচক সিএএসপিআই ১১১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৮৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৩৩ পয়েন্টে।

সিএসইতে মোট ১৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির।

লেনদেনেও চট্টগ্রাম বাজারে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে মোট ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৪৫ লাখ টাকা।

দীর্ঘদিন পর দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকায় বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরেছে; যা সূচক ও লেনদেন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্রে যেতে বাংলাদেশের ভিসা বন্ড কার্যকর বুধবার

Next Post

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Related Posts

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা
সারা বাংলা

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র
অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

Next Post

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET