শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্বাগত জানাল বিজিএমইএ

পোশাকসহ রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকার নগদ সহায়তা 

Share Biz News Share Biz News
বুধবার, ৪ মার্চ ২০২৬.১:৫৬ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পোশাকসহ রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকার নগদ সহায়তা 
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

গতকাল মঙ্গলবার সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এক প্রতিক্রিয়ায় বলেন, শিল্পের এই সংকটময় সময়ে সরকারের জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ অত্যন্ত সহায়ক হয়েছে। তিনি সরকারের শীর্ষ পর্যায়, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি উল্লেখ করেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক কারখানাগুলোর ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস এবং বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধের চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এ অর্থ বরাদ্দ শিল্প মালিকদের জন্য স্বস্তি বয়ে আনবে।

বিজিএমইএ জানায়, আটকে থাকা নগদ সহায়তা ছাড়ের বিষয়ে বর্তমান বোর্ড সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠক করেছে। এসব আলোচনার ধারাবাহিকতায় দ্রুত সময়ের মধ্যেই ২ হাজার ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিজিএমইএ তাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দুদকের চেয়ারম্যান এবং ২ কমিশনারের পদত্যাগ

Next Post

লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

Related Posts

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

আগামী ১৯ ফেব্রুয়ারি রিহ্যাবে সব পদে সরাসরি ভোট
অর্থ ও বাণিজ্য

রিহ্যাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

Next Post

লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET