মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বসুন্ধরা এক্সপো ভিলেজে ইন্টেরিয়র–ফার্নিচার–সাইনেজ এক্সপো উদ্বোধন

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫.৮:৩৯ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বসুন্ধরা এক্সপো ভিলেজে ইন্টেরিয়র–ফার্নিচার–সাইনেজ এক্সপো উদ্বোধন
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা এক্সপো ভিলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ইন্টেরিয়র–ফার্নিচার–সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫”। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এফ টাচ ইভেন্টস লিমিটেড এর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ।

এ সময় বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার (সিওও) এম. এম. জসিম উদ্দিন, প্রদর্শনীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডিকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ বলেন, “ইন্টেরিয়র–ফার্নিচার–সাইনেজ টেকনোলজি এক্সপো নতুন উদ্যোক্তা তৈরি করছে। একইসঙ্গে এক্সপোর নানা পণ্য আর্কিটেকচাররা প্রফেশনাল জায়গায় কাজে লাগাতে পারছে। এই এক্সপো আর্কিটেকচারদের মধ্যে আগ্রহ তৈরি করতে পেরেছে। এক্সপোর নানা পণ্য তারা প্রফেশনাল জায়গায় কাজে লাগাতে পারছে। এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আর্কিটেক ডিজাইনারদের পাশাপাশি নতুন উদ্যোক্তারা আরো ভালো করতে পারবে।”

তিনি আরো বলেন, “আয়োজক সংস্থার এটি দ্বিতীয় এক্সপো।প্রথম বার এক্সপোতে আমি এসেছিলাম। এবারের এক্সপ্রোতে এসে যা দেখলাম তা প্রথমবারের চেয়েও বড় পরিসরে করা হয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যাও বেশি। আর্কিটেকচার, নতুন উদ্যোক্তাদে কাছে গুরুত্ব রয়েছে বলেই ধারাবাহিকভাবে এক্সপোর পরিসর বড় হচ্ছে। এই এক্সপোতে সাইন এইজ টেকনোলজি যোগ হয়েছে। আশা করছি ভবিষ্যতে নতুন আরো বিষয় যুক্ত করার মাধ্যমে আর্কিটেকচার নতুন উদ্যোক্তাদের সহায়তা করবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডিকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া বলেন, “যত বেশি হবে এক্সপো হবে তত বেশি স্টেকহোল্ডারদের জন্য উপকার হবে। গ্রাহকদের রুচির সঙ্গে তাল মিলিয়ে এক্সপোতে অংশগ্রহণকারীরা সার্ভিস দিতে পারবে বলে আশা করছি। দীর্ঘ পরিশ্রমের পর এক্সপোটি আয়োজন করা হয়েছে। আমরা যখন প্রথম আয়োজন করেছিলাম তখন অনেকে বলেছিলেন এর পরিসর বড়াতে। চাহিদার কথা বিবেচনা করে আমরা এবার পরিসর বড় করেছি। একইসঙ্গে নতুন টেকনোলজি যোগ করেছে। ভবিষ্যতে সকলের সহযোগিতায় আরো ভালো বড় পরিসরে এক্সপো করতে পারব বলে আশা করছি।”

উড টেক সলিউশনস-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, “দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারের প্রদর্শনী উদ্যোক্তা, প্রস্তুতকারক, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হবে।”

এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ আয়োজকদের পক্ষ থেকে বলেন, “এই মেলায় ইন্টেরিয়র টেকনোলজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথমবারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যবহারের জন্য তৈরি বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হচ্ছে, যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।”

আয়োজক প্রতিষ্ঠান জানায়, ইন্টেরিয়র উপকরণ, ফার্নিচার সরঞ্জাম ও সাইনেজ প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। এফ টাচ ইভেন্টস লিমিটেড এর উদ্যোগে আয়োজিত এ মেলায় এক ছাদের নিচে অনুষ্ঠিত হচ্ছে— দ্বিতীয় ইন্টেক এক্সপো ২০২৫, যেখানে প্রদর্শিত হচ্ছে কিচেন সলিউশন, ইন্টেরিয়র উপকরণ, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য। এছাড়া দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫, যা ফার্নিচার ফিটিংস, উড ও মেটাল টেকনোলজিকে কেন্দ্র করে আয়োজিত, পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশনস এবং মেটাল টেক সলিউশনস। পাশাপাশি প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫, যা ভিজ্যুয়াল কমিউনিকেশন ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতের সর্বাধুনিক সমাধান উপস্থাপন করবে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানসমূহ তাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি যেমন — আধুনিক কিচেন সলিউশন, ফার্নিচার, ডোর, সফটওয়্যার, হোম অটোমেশন, স্মার্ট মিরর, কার্টেন, বোর্ড, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি প্রদর্শন করছে।

ফার্নিচার শিল্পে কর্মরত উদ্যোক্তা, কারিগর, ডিজাইনার ও শিক্ষার্থীদের জন্যও থাকছে ফার্নিচার তৈরির আধুনিক সরঞ্জাম, টুলস এবং মেশিনারিজ প্রদর্শনের সুযোগ।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ সবার জন্য সম্পূর্ণ ফ্রি, এবং দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রুবেল আজিজ সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

Next Post

গ্রাহক সেবা পক্ষ পালনে রূপালী ব্যাংকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Related Posts

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন
করপোরেট কর্নার

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন
করপোরেট কর্নার

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত
করপোরেট কর্নার

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

Next Post
গ্রাহক সেবা পক্ষ পালনে রূপালী ব্যাংকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গ্রাহক সেবা পক্ষ পালনে রূপালী ব্যাংকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET