শেয়ার বিজ ডেস্ক : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এক দিনেই নতুন করে নেপালে রপ্তানি করা হয়েছে ১ হাজার ৪০৭ মেট্রিক টন বাংলাদেশি আলু। এস্টারিক্সসহ প্রায় বেশ কয়েকটি জাতের আলু নিয়ে দিনভর ৬৭টি ট্রাক বন্দরের কার্যক্রম শেষে সড়কপথে সীমান্ত অতিক্রম
করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর
হাসান।
এর আগে বুধবার ২৮টি ট্রাকে ৫৮৮ মেট্রিক টন আলু রপ্তানি হয়। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১০ মাসে ৩৯ হাজার ৩৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, আলুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। নেপালে বাংলাদেশি আলুর চাহিদা অনেক বেশি থাকায় দিন দিন রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।
প্রিন্ট করুন









Discussion about this post