সোমবার, ৪ মে, ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩ | ১৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম অ্যাওয়ার্ডস পেলেন রাইজিংবিডির নুরুজ্জামান তানিম

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬.৬:৫৩ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম অ্যাওয়ার্ডস পেলেন রাইজিংবিডির নুরুজ্জামান তানিম
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার বিষয়ক রিপোর্টিংয়ে পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ ক্যাপিটাল মার্কেট জার্নালিজম অ্যাওয়ার্ডস পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম।

গত বছরের ২৪ মে রাইজিংবিডি ডটকমে প্রকাশিত “পুঁজিবাজারে সংকট: প্রয়োজন সমন্বিত, কার্যকরী ও যুগোপযোগী সংস্কার” প্রতিবেদনের জন্য তিনি অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে সেরা হিসাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।

পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে মোট তিনটি ক্যাটাগরিতে (প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া) মোট নয়জন সাংবাদিককে পুরস্কার দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুরস্কারের নাম দেওয়া হয়েছে- ‘‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ- ২০২৫’’।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে প্রাইজ মানি ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় বিএসইসির কমিশনারবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপের তিন ক্যাটাগরির মধ্যে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম ও ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক মুন্না রায়হান।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন ও স্টার নিউজের স্টফ রিপোর্টার মো. আতাউর রহমান।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন ও বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম এ কালাম।

ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামের জন্য বিএসইসি ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নীতিমালা- ২০১৫’ প্রণয়ণ করে। ওই নীতিমালার আলোকেই অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ প্রদানের লক্ষ্যে ৬ সদস্যের সমন্বয়ে জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের সদস্যদের দেওয়া নম্বরের সম্মিলিত যোগফলের ভিত্তিতে সেরা প্রতিবেদন নির্বাচিত করা হয়।

বিএসইসি মনে করে, এ উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকতায় দায়িত্বশীলতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করবে, যা দেশের পুঁজিবাজার ও সর্বোপরি অর্থনীতির গতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। আর ফেলোশিপ সাংবাদিকদের বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সুযোগ দেবে, তাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করবে এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড নিশ্চিত করতে সহায়তা করবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আগামী ২১ এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা

Next Post

দেশজুড়ে এসিতে মাসব্যাপী ফ্রি ক্লিনিং সার্ভিস দিচ্ছে ওয়ালটন

Related Posts

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র
অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন

Next Post
দেশজুড়ে এসিতে মাসব্যাপী ফ্রি ক্লিনিং সার্ভিস দিচ্ছে ওয়ালটন

দেশজুড়ে এসিতে মাসব্যাপী ফ্রি ক্লিনিং সার্ভিস দিচ্ছে ওয়ালটন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET