শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিক্ষোভের দাবানলে জ্বলছে ইন্দোনেশিয়া সংসদ সদস্যদের ভাতায় কাটছাঁট

Share Biz News Share Biz News
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫.১:৩৬ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিক্ষোভের দাবানলে জ্বলছে ইন্দোনেশিয়া সংসদ সদস্যদের ভাতায় কাটছাঁট
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ার সরকার দেশটির সংসদ সদস্যদের জন্য নির্ধারিত বেশ কিছু সুযোগ-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভকারীদের দাবির মুখে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাতিলে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। খবর: রয়টার্স।

গতকাল রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল সংসদ সদস্যদের জন্য দেয়া বেশ কিছু ভাতা ও বিশেষ সুবিধা কাটছাঁটে রাজি হয়েছে। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে পাঁচজনের প্রাণহানির ঘটনার পর বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংসদ সদস্যদের অতিরিক্ত বেতন ও আবাসন ভাতার বিরুদ্ধে গত সোমবার থেকে দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার পুলিশের অভিযানে এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর বিক্ষোভ ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। বিক্ষোভকারীরা দেশটির রাজনীতিক দলের কয়েকজন নেতার বাড়ি এবং সরকারি স্থাপনায় হামলা চালান।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ শনিবার রাতে দেশটির অর্থমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট করেন বিক্ষোভকারীরা।

গতকাল রোববার রাষ্ট্রপতি প্রাসাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে দেশটির রাষ্ট্রপতি প্রাবোও। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশকে দাঙ্গাকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিক্ষোভকারীদের কিছু কর্মকাণ্ডে ‘সন্ত্রাসবাদ’ ও ‘রাষ্ট্রদ্রোহের’ আলামত দেখা গেছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

প্রাবোও বলেন, সংসদের বেশ কিছু নীতি প্রত্যাহার করবেন বলেন সংসদীয় বিভিন্ন কমিটির নেতারা জানিয়েছেন। এর মধ্যে সংসদ সদস্যদের ভাতা হ্রাস ও বিদেশ সফর সাময়িক স্থগিতের মতো বিষয়ও রয়েছে। তিনি বলেন, আমি সরকারি স্থাপনা ধ্বংস, ব্যক্তিগত বাড়ি কিংবা অর্থনৈতিক কেন্দ্র লুটপাটের ঘটনা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছি।

 

গত বছরের অক্টোবরে ক্ষমতায় আসার পর থেকে প্রাবোওর সরকার তেমন কোনো রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েনি। চলমান এই আন্দোলনই এখন পর্যন্ত তার সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সামাজিক যোগাযোগমাধ্যম: সংযোগ না বিচ্ছিন্নতা?

Next Post

ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের তীব্র সমালোচনা মার্কিন কর্মকর্তার

Related Posts

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ
আন্তর্জাতিক

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

Next Post
ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের তীব্র সমালোচনা মার্কিন কর্মকর্তার

ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের তীব্র সমালোচনা মার্কিন কর্মকর্তার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET