শুক্রবার, ১ মে, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিডার মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ

Share Biz News Share Biz News
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫.২:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিডার মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইস কন্ট্যাক্টের ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের যৌথ উদ্যোগে গতকাল রাজধানীতে বিডার মাল্টিপারপাস হলে ‘বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে মিউনিসিপ্যাল সক্ষমতা সূচকের (এমসিআই) ভূমিকা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২০২৪ সালে সাতটি পৌরসভায় পরিচালিত এমসিআই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।

জরিপে স্থানীয় পর্যায়ের বিনিয়োগ সক্ষমতা, ব্যবসা-সহায়ক পরিবেশ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্টের যৌথ উদ্যোগে তৈরি এ সূচক দেশের পৌরসভাগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করে। একইসঙ্গে এটি একটি কৌশলগত রোডম্যাপ প্রণয়ন করেছে, যা স্থানীয় সরকার ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। প্রধান অতিথি ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এতে বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান ও সুইস কন্ট্যাক্টের টিম লিডার মার্কাস এহমান।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক চৌধুরী বলেন, ‘আমরা ঢাকার বাইরের অঞ্চলে বিনিয়োগবান্ধব অবকাঠামো ও সেবা দেয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি। এমসিআই সূচক সে ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সূচক বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারগুলো বিনিয়োগের উপযোগী হয়ে উঠবে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, যা অনেক সময় প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের সমন্বিতভাবে এগোতে হবে।’

কর্মশালায় বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, ‘প্রথম দিকে বিডা বিভাগীয় পর্যায়ে কিছু উদ্যোগ নিলেও স্থানীয় পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন চ্যালেঞ্জ ছিল। তবে এলজিডি ও সুইস কন্ট্যাক্টের সহায়তায় স্থানীয় পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হয়।’

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, ‘বিশ্বব্যাংকের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচক শুধু দুটি শহরকে নিয়ে কাজ করত। কিন্তু এমসিআই সূচকের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরতে পারছি, যা বিনিয়োগবান্ধব সংস্কারে সহায়ক হবে।’

উš§ুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ব্যবসা শুরু, কর ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, অর্থায়ন ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে সংস্কার প্রয়োজন। এসব বিষয়ে উদ্যোগ নেয়া হলে স্থানীয় সরকারসমূহ জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৩ কেজি গরুর মাংসের দামে এক কেজি ইলিশ

Next Post

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর, চট্টগ্রাম বন্দরে রপ্তানি জোয়ার

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান
অর্থ ও বাণিজ্য

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন
অর্থ ও বাণিজ্য

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

Next Post
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে নতুন শুল্কহার কার্যকর

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর, চট্টগ্রাম বন্দরে রপ্তানি জোয়ার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET