মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ব্র্যাক ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজি এর ওয়াশ ফাইন্যান্সিং কর্মশালা আয়োজন

Share Biz Online Share Biz Online
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫.৫:৩৩ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্র্যাক ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজি এর ওয়াশ ফাইন্যান্সিং কর্মশালা আয়োজন
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) অর্থায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ব্যাংকিং ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন (ডব্লিউএসএস) ওয়ার্কশপের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজি।

গত ৯ ও ১০ অক্টোবর ২০২৫ কক্সবাজারে এই কর্মশালার আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন ব্র্যাক ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি -এর কর্মকর্তারা। কর্মশালায় তাঁরা ওয়াশ ফাইন্যান্সিং উদ্যোগের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দেশে নিরাপদ পানি ও স্যানিটেশনের সহজলভ্যতা বৃদ্ধির উদ্ভাবনী কৌশল নিয়েও আলোচনা করেন।

২০২৪ সালের জুন মাসে ওয়াটার ডট ওআরজির সহযোগিতায় বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পানি ও স্যানিটেশন খাতে অর্থায়ন চালু করে ব্র্যাক ব্যাংক। এরপর থেকে ব্যাংকটি ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে আনুষ্ঠানিক অর্থায়ন সুবিধা চালু করেছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।

প্যানেল ডিসকাশনে টেকসই উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা, এফসিএ; এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন। ওয়াটার ডট ওআরজির পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক সাজিদ অমিত।

কর্মশালায় প্রশিক্ষণ সেশন, এসএমই লিডারদের দিকনির্দেশনামূলক আলোচনা এবং অংশগ্রহণকারীদের নিয়ে একটি অংশগ্রহণমূলক কুইজেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডব্লিউএসএস অর্থায়নে বিশেষ অবদান রাখায় ছোট ও মাঝারি ব্যবসায় এবং মাইক্রোফাইন্যান্স বিভাগের শীর্ষ পারফর্মারদের সম্মাননা প্রদান করা হয়।

ম্যাট ডেমন ও গ্যারি হোয়াইট কর্তৃক প্রতিষ্ঠিত ওয়াটার ডট ওআরজি একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী পানি ও স্যানিটেশনের প্রাপ্যতা নিশ্চিতে কাজ করে। কর্মশালার সেশনগুলোতে ওয়াটার ডট ওআরজির বৈশ্বিক অভিজ্ঞতা, ডব্লিউএসএস প্রকল্পের প্রভাব সম্পর্কিত গ্লোবাল কেস স্টাডি এবং উদ্ভাবনী অর্থায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা উপস্থিত ব্যক্তিদের সাথে নিজেদের অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করার পাশাপাশি টেকসই পরিবর্তনে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তারেক রেফাত উল্লাহ খান বলেন, “পরিষ্কার পানি ও স্যানিটেশনে সুবিধা শুধু একটি মৌলিক মানবাধিকারই নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ভিত্তিও। ওয়াটার ডট ওআরজির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পানি ও স্যানিটেশন অর্থায়নে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং মডেল গড়ে তুলতে চাই, যা বাংলাদেশের মানুষের জীবনমান ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। এই উদ্যোগ আমাদের টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।”

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘ব্র্যাক ব্যাংক’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ৯৭টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নতুন বাণিজ্য সম্ভাবনা নিয়ে এইচএসবিসির আলোচনা

Next Post

প্রধান উপদেষ্টার ডাকা জরুরি বৈঠকে অংশ নেবে বিএনপি

Related Posts

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন
করপোরেট কর্নার

অটিজম-বান্ধব পরিবেশ গঠনে ডিবিএল সিরামিকসের নতুন উদ্যোগ: ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ ও ‘নিউরোটাইলস’ উন্মোচন

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন
করপোরেট কর্নার

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত
করপোরেট কর্নার

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

Next Post
প্রধান উপদেষ্টার ডাকা জরুরি বৈঠকে অংশ নেবে বিএনপি

প্রধান উপদেষ্টার ডাকা জরুরি বৈঠকে অংশ নেবে বিএনপি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET