শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারী বৃষ্টি ও বন্যায় মেক্সিকোতে ৬৪ জন নিহত

Share Biz News Share Biz News
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভারী বৃষ্টি ও বন্যায় মেক্সিকোতে ৬৪ জন নিহত
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : গত সপ্তাহের টানা বৃষ্টিপাত ও বন্যায় মেক্সিকোতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। একটি ক্রান্তীয় নিম্নচাপের কারণে দেশটির উপসাগরীয় উপকূল ও মধ্যাঞ্চলে ভূমিধস ও বন্যা দেখা দেয়।গত সোমবার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আরও ৬৫ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতীয় নাগরিক সুরক্ষা সমন্বয়ক লরা ভেলাসকেজ জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো হলো হিদালগো ও ভেরাক্রুজ। ভেরাক্রুজে ২৯ জনের মৃত্যু ও ১৮ জন নিখোঁজ এবং হিদালগোতে ২১ জনের মৃত্যু ও ৪৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এই নামহীন নিম্নচাপটি বর্ষা মৌসুমের শেষ দিকে আঘাত হানে, যখন ভূমি ইতোমধ্যেই মাসের পর মাস বৃষ্টিতে ভিজে ছিল এবং নদীগুলো ছিল উপচে পড়ার মতো পূর্ণ। এদিকে আবহাওয়াবিদরা প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সক্রিয় দুটি হারিকেন ও একাধিক ঝড়ের ওপর নজর রাখছিলেন।

‘এই বৃষ্টিপাত এতটা প্রবল হবে, তা আমরা আশা করিনি,’ সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

মেক্সিকোর নৌবাহিনীর সচিব অ্যাডমিরাল রাইমুন্দো মোরালেস জানান, উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহের সংঘর্ষে এই বন্যা সৃষ্টি হয়, যা নদীগুলোকে উপচে দেয় এবং মাসের পর মাসের বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া পাহাড়গুলোতে ভূমিধস ঘটায়।

প্রায় এক লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শেইনবাউম। তিনি সোমবার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন, যেখানে পুনর্গঠন কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এছাড়া তিনি কিছু সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যও পরিদর্শন করবেন।

বৃষ্টিতে বহু অবকাঠামো যেমন সেতু ধ্বংস হয়েছে এবং রাস্তাগুলো কাদায় ভরে গেছে। গত সপ্তাহে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মীরা কোমরসমান পানিতে হেঁটে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করছেন এবং দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

সরকার জানিয়েছে, হাজার হাজার উদ্ধারকর্মীকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সরিয়ে নেয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কাজে নিয়োজিত করা হয়েছে।

যে পাঁচটি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, তার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ইতোমধ্যে পুনরায় চালু করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা এখন স্থির পানিতে জন্ম নেয়া মশাবাহিত রোগ যেমন ডেঙ্গুর বিস্তার রোধেও কাজ করছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত সচিবালয় : পরিবেশবান্ধব প্রশাসনের নতুন দিগন্ত

Next Post

নেতানিয়াহু ছাড়াই বিশ্বের শীর্ষ নেতাদের গাজা শান্তিচুক্তি সই

Related Posts

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ
আন্তর্জাতিক

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

Next Post
নেতানিয়াহু ছাড়াই বিশ্বের শীর্ষ  নেতাদের গাজা শান্তিচুক্তি সই

নেতানিয়াহু ছাড়াই বিশ্বের শীর্ষ নেতাদের গাজা শান্তিচুক্তি সই

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET