শুক্রবার, ১৫ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মাদক পুনর্বাসন কেন্দ্রের ছাদ থেকে লাফিয়ে পালালেন ২৭ জন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫.১২:০৪ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মাদক পুনর্বাসন কেন্দ্রের ছাদ থেকে লাফিয়ে পালালেন ২৭ জন
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি চাঁদপুর : চাঁদপুর শহরের ওয়াপদা গেইটে অবস্থিত অর্পণ মাদক নিরাময় কেন্দ্রের ছাদ থেকে লাফ দিয়ে ২৭ জন রোগী পালিয়ে গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে। কেন্দ্রে থাকা রোগীদের অভিযোগ, পরিচালকদের নির্যাতন-নিপীড়নের কারণে রোগীরা পালিয়েছেন।

নিরাময় কেন্দ্রের স্টাফদের ভাষ্য, রোগীর স্বজনদের ক্ষোভ সামাল দেওয়ার ভয়ে কেন্দ্রটির পরিচালকদের একজন নিরাময় কেন্দ্রের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছেন।

২০২৪ সালের ৭ নভেম্বর ১০ বেডের অনুমোদন নিয়ে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খলিশাডুলী ওয়াপদা গেইটে একটি বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে অর্পণ মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন ও সহায়তা কেন্দ্রটি। অনুমোদনের অনেক আগে থেকে রোগী ভর্তি ও অপচিকিৎসার অভিযোগ ওঠে কেন্দ্রের দুই পরিচালক ‍তুষার ও মিতাতসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

নিরাময় কেন্দ্রটিতে চিকিৎসাধীন আনোয়ার অভিযোগ করে বলেন, “এখানে ১০ জন রোগী ভর্তির কথা ছিল। রাখা হয়েছিল অর্ধশতাধিকেরও বেশি রোগী। দুই তলা বিশিষ্ট ভাড়া বাসায় মাত্র চারটি কক্ষে গাদাগাদি করে রোগীদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ কাজটি করতেন কেন্দ্রের পরিচালক তুষার ও মিতাত।”

রোগীর স্বজন আনোয়ার বলেন, “অনুমোদন পাওয়ার একবছর না পেরোতেই এই কেন্দ্র থেকে ২৭ জন রোগী পালানোর ঘটনা ঘটলো। স্বজনদের ক্ষোভ সামাল দেওয়ার ভয়ে কেন্দ্রের ভেন্টিলেটর ভেঙ্গে লাফিয়ে পলিয়ে যান তুষার। তিন মাসের চুক্তিতে নেওয়া রোগীদের অর্থ ফেরত, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা এবং অনুমোদনের শর্তভঙ্গের কারণে এই কেন্দ্র সংশ্লিষ্ট মিতাত ও তুষারসহ অন্যদের শাস্তির দাবি জানাচ্ছি আমরা।”

কেন্দ্রের স্টাফ সুফিয়ান বলেন, “কেন্দ্রটিতে ছিল না প্রয়োজনীয় চিকিৎসকসহ লোকবল। রোগীর স্বজনদের থেকে এককালীন ও মাসে মাসে টাকা নিয়ে রোগী ভর্তি নেওয়া হতো। কেন্দ্রের চার দেয়ালের ভেতর রোগীদের আটকে রেখে চালানো হতো অমানসিক নির্যাতন। শুধু তাই নয়, দেওয়া হতো না ঠিকমতো খাবার। গতকাল আমিসহ অন্য স্টাফদের মারধর করে দ্বিতীয় তলার ছাদ থেকে লাফ দিয়ে পলিয়ে যান ২৭ জন রোগী।”

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “১০ বেডের অনুমোদিত এই কেন্দ্র থেকে ২৭ জন পালানোর তথ্য পেয়ে ঘটনাস্থলে যাই। পালিয়ে যাওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহের পর কেন্দ্রে থাকা আরো ২৩ জন রোগীকে তাদের অভিভাবকদের জিম্মায় তুলে দিয়েছি।”

তিনি বলেন, “এই কেন্দ্রটি চূড়ান্তভাবে বন্ধ এবং এরসঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি রোগীর স্বজনদের।”

এস এস

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

Next Post

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

Related Posts

ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষক
শেষ পাতা

ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষক

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু
শীর্ষ খবর

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’
সারা বাংলা

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

Next Post
কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

বীমা-বস্ত্র খাতের দাপটে চাপে বড় মূলধনের কোম্পানি

প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে ১০,৫০০ কোটি টাকা পাচার

প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে ১০,৫০০ কোটি টাকা পাচার

ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষক

ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষক

‘কর্মচারীদের দুর্নীতির বলয়’ গাজীপুর জেলা পরিষদে

‘কর্মচারীদের দুর্নীতির বলয়’ গাজীপুর জেলা পরিষদে

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET