মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মিয়ানমারের যুদ্ধে জান্তার নতুন প্রাণঘাতী অস্ত্র ‘প্যারামোটর’

Share Biz Online Share Biz Online
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫.৬:৩০ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মিয়ানমারের যুদ্ধে জান্তার নতুন প্রাণঘাতী অস্ত্র ‘প্যারামোটর’
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সশস্ত্র প্রতিরোধ দমনে মিয়ানমারের সামরিক জান্তার চালানো নৃশংস এই বিমান হামলা এটিও স্পষ্ট করে যে, স্বল্প প্রযুক্তির কিন্তু মারাত্মক এই প্যারামোটর এখন দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে জান্তার নৃশংস আকাশযুদ্ধের একটি নিয়মিত অংশ হয়ে উঠেছে।

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের গত সোমবার রাতের ঘটনা। চ্যাং ইউ টাউনশিপে পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ‘থাডিংইয়ুত’ উৎসবে সমবেত হয়েছিলেন প্রায় ১০০ মানুষ।

তাদের কারও কারও হাতে ছিল মোমবাতি। উৎসবের পাশাপাশি এটি ছিল ২০২১ সালে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদও, যারা দেশটিকে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।

কিন্তু উৎসবের সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিভীষিকায়, যখন একটি মোটরচালিত প্যারাগ্লাইডার (স্থানীয়ভাবে প্যারামোটর হিসেবে পরিচিত) উপর থেকে উড়ে এসে ভিড়ের ওপর বোমা ফেলে।

মাত্র সাত মিনিটের সেই হামলায় অন্তত ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন, আহত হন আরো কয়েক ডজন।

হামলার শিকার ৩০ বছর বয়সী একজন বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, আমার শরীরের নিচের অংশটুকু বোধ হয় বিচ্ছিন্ন হয়ে গেছে।’ কোনোমতে কাছের একটি নালায় আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন তিনি। তার কথায় ঝরে পড়ে তীব্র ক্ষোভ, ‘এটা গণহত্যা! তারা প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে!’

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সশস্ত্র প্রতিরোধ দমনে মিয়ানমারের সামরিক জান্তার চালানো নৃশংস বিমান হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ সংযোজন। এটি স্পষ্ট করে যে, স্বল্প প্রযুক্তির কিন্তু মারাত্মক এই প্যারামোটর এখন দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে জান্তার নৃশংস আকাশযুদ্ধের একটি নিয়মিত অংশ হয়ে উঠেছে।

প্যারামোটর মূলত একটি মোটরচালিত প্যারাগ্লাইডার, যা একজন পাইলট পরিচালনা করেন। প্রতিটি প্যারামোটর গড়ে ১৬০ কেজি ওজন বহন করতে পারে। অর্থাৎ, একজন চালকের পাশাপাশি এটি ১৬ কেজি ওজনের বেশ কয়েকটি বোমা বহন করতে সক্ষম।

ছোট আকৃতি ও কম উচ্চতায় উড়তে পারার কারণে এটি প্রচলিত যুদ্ধবিমানের চেয়ে লক্ষ্যের অনেক কাছাকাছি যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জিপিএস-সজ্জিত এই যান ১হাজার ফুটেরও কম উচ্চতা থেকে নির্ভুলভাবে হামলা চালাতে পারে এবং সাধারণ জ্বালানিতে প্রায় তিন ঘণ্টা উড়তে সক্ষম।

যুদ্ধবিমানের পাইলট প্রশিক্ষণে কয়েক বছর লাগলেও প্যারামোটর চালক তৈরি করতে মাত্র কয়েক দিনই যথেষ্ট। এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম।

মূলত একারণেই জান্তা বাহিনীর কাছে এর জনপ্রিয়তা বাড়ছে। ধারণা করা হয়, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত একটি কারখানাতেই এই প্যারামোটর তৈরি করা হচ্ছে।

তবে এর কিছু দুর্বলতাও রয়েছে। কম উচ্চতায় ওড়ার কারণে ভূমি থেকে ছোড়া গুলিতে এটি ভূপাতিত হওয়ার ঝুঁকি থাকে। তাই হামলাগুলো মূলত রাতেই চালানো হয়।

এর ইঞ্জিনের শব্দও তীব্র, যা অনেকটা করাত কলের মতো শোনায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে মানুষ আগে থেকেই এর উপস্থিতি টের পেয়ে যায়।

সোমবারের হামলাটি সবচেয়ে প্রাণঘাতী হলেও এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের বড়দিনে প্রতিরোধ বাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মায়িংগিয়ান জেলায় প্রথম প্যারামোটর হামলা চালানো হয়।

চলতি বছরের জানুয়ারিতেই এ ধরনের আটটি হামলায় নয়জন নিহত হওয়ার তথ্য দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেড।

প্রায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে জান্তার বিমানবহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন কম খরচের বিকল্পের দিকে ঝুঁকছে। মিয়ানমার ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড সিকিউরিটির মিন জাও উ বলেন, ‘এটি ড্রোন ও যুদ্ধবিমানের মধ্যকার শূন্যস্থান পূরণ করছে। বিমান হারানো এবং সম্পদের সীমাবদ্ধতার মুখে কম খরচে আকাশে আধিপত্য ধরে রাখার কৌশল নিয়েছে জান্তা।’

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যদিও জান্তা বিদ্রোহীদের কাছে বিশাল এলাকা হারিয়েছে, তবে সাম্প্রতিক সময়ে চীন থেকে পাওয়া অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তায় তারা বিমান হামলা বাড়িয়ে দিয়েছে।

একদিকে চীন জান্তাকে সামরিক সহায়তা দিচ্ছে, অন্যদিকে সীমান্তে বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করছে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য।

এই বহুমুখী চাপের মুখে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়লেও সংঘাতের মধ্যে প্যারামোটর দিয়ে চালানো সন্ত্রাসের নতুন ঢেউয়ে সাধারণ বেসামরিক মানুষকেই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে

Next Post

ডিম যুক্ত করতে হবে স্কুল ফিডিংয়ে : প্রাণিসম্পদ উপদেষ্টা

Related Posts

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক’ আলোচনা চলছে: ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

Next Post
ডিম যুক্ত করতে হবে স্কুল ফিডিংয়ে : প্রাণিসম্পদ উপদেষ্টা

ডিম যুক্ত করতে হবে স্কুল ফিডিংয়ে : প্রাণিসম্পদ উপদেষ্টা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET