মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানিতে ব্যাপক ধস

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানিতে ব্যাপক ধস
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ভারতের বৃহত্তম বিদেশি বাজার যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে ব্যাপক ধস দেখা দিয়েছে। কেবল গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি ২০ শতাংশ কমে গেছে। এছাড়া দেশটিতে গত চার মাসে ভারতীয় রপ্তানি কমেছে প্রায় ৪০ শতাংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানিতে ভয়াবহ এই ধস নেমেছে বলে দেশটির সরকারি এক পরিসংখ্যানে উঠে এসেছে। খবর: আল জাজিরা।

এতে বলা হয়েছে, ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক কার্যকরের প্রথম মাস পূর্তি হয়েছে সেপ্টেম্বরে। দেশটির পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের এই শুল্ক কার্যকর হয় গত ২৭ আগস্ট থেকে। এই শুল্কের মাঝে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানাও অন্তর্ভুক্ত রয়েছে।

নয়াদিল্লি-ভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) অজয় শ্রীবাস্তব বলেছেন, শুল্ক বৃদ্ধির পর ভারতের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাজারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে, যার লক্ষ্য আগামী মাসের মধ্যে সমঝোতায় পৌঁছানো।

জিটিআরআইয়ের তথ্য অনুযায়ী, এই শুল্কের সবচেয়ে বড় আঘাত লেগেছে ভারতের শ্রমনির্ভর খাতে। এসব খাতের মধ্যে বস্ত্র, রত্ন ও গয়না, প্রকৌশল পণ্য এবং রাসায়নিক পণ্যসামগ্রীও রয়েছে। মার্কিন শুল্কের কারণে ভারতীয় এসব শ্রমনির্ভর খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি টানা চার মাস ধরে কমেছে। মে মাসের ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার রপ্তানি থেকে সেপ্টেম্বরে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি ৩৭ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

রপ্তানি কমে যাওয়ার ফলে ভারতের বাণিজ্য ঘাটতিও বৃদ্ধি পেয়েছে, যা গত সেপ্টেম্বরে পৌঁছেছে ১৩ মাসের সর্বোচ্চ ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। তবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং চীনের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি কিছুটা ক্ষতি পুষিয়ে দিয়েছে।

এদিকে কয়েক মাসের অচলাবস্থার পর গত মাসে আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মাঝে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। বর্তমানে একটি ভারতীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে আলোচনায় অংশ নিচ্ছে।

বুধবার ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। ইউক্রেনে যুদ্ধ শেষ করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ক্রেমলিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা ‘চলমান’ রয়েছে এবং তারা ‘ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করার আগ্রহ দেখিয়েছে।’

তবে বাণিজ্য ইস্যুতে দুই দেশের মাঝে কিছু বড় ধরনের অমীমাংসিত বিষয় রয়ে গেছে। বিশেষ করে কৃষি ও দুগ্ধ খাতে প্রবেশাধিকার নিয়ে দুই দেশ এখনও অনড় অবস্থানে রয়েছে।

বহু বছর ধরে ভারতের কৃষি খাতে প্রবেশাধিকার চেয়ে আসছে ওয়াশিংটন। যদিও ভারত তার কৃষি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের বিরোধিতা করছে। দেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা, জীবিকা ও লাখ লাখ ক্ষুদ্র কৃষকের স্বার্থের কারণ দেখিয়ে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিরোধিতা করছে নয়াদিল্লি।

কয়েক মাস আগেও ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। ট্রাম্প ও মোদি এই বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে ৫০০ বিলিয়ন ডলারে নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছিলেন।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারত রাশিয়া থেকে তেল কিনবে না

Next Post

উন্নয়ন প্রকল্পে চাঙা হচ্ছে ইতালির দক্ষিণাঞ্চল, পাল্টাচ্ছে অভ্যন্তরীণ অভিবাসনের ধারা

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা
সারা বাংলা

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা

Next Post
উন্নয়ন প্রকল্পে চাঙা হচ্ছে ইতালির দক্ষিণাঞ্চল, পাল্টাচ্ছে অভ্যন্তরীণ অভিবাসনের ধারা

উন্নয়ন প্রকল্পে চাঙা হচ্ছে ইতালির দক্ষিণাঞ্চল, পাল্টাচ্ছে অভ্যন্তরীণ অভিবাসনের ধারা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET