বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রংপুরে ৮০ পয়সার সরকারি অ্যানথ্রাক্স টিকা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫.৭:০৬ অপরাহ্ণ
বিভাগ - স্বাস্থ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
রংপুরে ৮০ পয়সার সরকারি অ্যানথ্রাক্স টিকা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : রংপুরে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ শনাক্তের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার বেশিরভাগ জায়গায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় খামারিরা। এদিকে মাঠ পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের বিরুদ্ধে টিকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। খামারিদের দাবি, সরকার নির্ধারিত মাত্র ৮০ পয়সার টিকা পেতে, দিতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। আর এর মধ্য দিয়ে কয়েক লাখ গবাদিপশুর টিকা কার্যক্রমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। একদিকে রোগের ভয়ে আতঙ্কিত খামারিরা, অন্যদিকে স্বল্পমূল্যের টিকায়ও এমন বাণিজ্য, এই দুই মিলে ক্ষোভের জন্ম হচ্ছে রংপুরের খামারিদের মাঝে।

পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু এই রোগের আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে একজনের মৃত্যুর খবরও এসেছে। রংপুর জেলায় মোট ১৭ জন নিশ্চিতভাবে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে পীরগাছায়-ই ১৩ জন। এই রোগ ছড়িয়ে পড়ায় খামারিরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন।

মাঠকর্মীদের অনুপস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় গবাদিপশু প্রাথমিক পরীক্ষা না করেই জবাই হয়ে যায়। এরকম ঘটনা ঘটে রংপুরেও। ফলে না জেনে অনেকেই আক্রান্ত পশুর মাংস খেয়ে অসুস্থ হন। যাদের মধ্যে অনেকের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এ ঘটনার পর জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, সব গবাদিপশুকে দ্রুত টিকা দেয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী টিকা কার্যক্রমও শুরু হয়। কিন্তু এর পর থেকেই শুরু হয়েছে অভিযোগ, সরকারি টিকায় খামারিরা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছেন।

শহীদবাগ ইউনিয়নের খামারি মামুনুর রশীদ সারাবাংলাকে জানান, তার চারটা গরু আর দুটো ছাগলকে টিকা দিয়ে প্রাণিসম্পদের লোক প্রতি পশুর জন্য ৫০ টাকা করে নিয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেন,‘ রোগের ভয়ে বাধ্য হয়ে টিকা দিয়েছি। কিন্তু এটা কি ন্যায়?’ তার কথায় সেই হতাশা ফুটে উঠেছে। যা ছোটো খামারিদের মতো অনেকেরই মনে ক্ষোভেরও জন্ম দিয়েছে।

আরেক খামারি আব্দুস সালাম বলেন, ‘সরকার বলছে টিকা ফ্রি। কিন্তু, মাঠে গেলে টাকা চায়। না দিলে অজুহাত দেখিয়ে টিকা দেয় না। প্রথমে টাকা না দেয়ায় টিকা দেননি। পরে ৫০ টাকা করে দেয়ায় টিকা দিয়ে গেছেন।’ ছোট খামারি রহিম উদ্দিন বলেন, ‘আমরা ছোট খামারি। গরু বাঁচাতে টিকা দরকার। তাই বাধ্য হয়ে টাকা দিচ্ছি। কিন্তু এটা অন্যায়।’

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি টিকার মূল্য ৮০ পয়সা হলেও পরিবহণ ও আনুষঙ্গিক খরচ হিসেবে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত নেয়ার অনুমতি রয়েছে। তবে ৩০-৬০ টাকা নেয়া স্পষ্টত অনিয়ম। এটা কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কাউনিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার কাছেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ এসেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক জানান, পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ায় জরুরি টিকা কার্যক্রম শুরু হয়েছে। অনিয়মের অভিযোগ সম্পর্কে আগে জানতাম না। কিন্তু, এখন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক আব্দুল হাই বলেন, ‘ভ্যাকসিনের সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রমাণ পেলে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি জানান, উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদফতরসহ সরকারি উদ্যোগে টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কাজ চলছে। হাটবাজারে সামাজিক সচেতনতা বাড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতা করছে।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডেঙ্গুতে আক্রান্ত ৭৮১, নতুন ৪ মৃত্যু

Next Post

সরকারের কার্যক্রমে আমি হতাশ: বাঁধন

Related Posts

স্বাস্থ্য

আলু খান ভালো থাকুন

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭
জাতীয়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

স্বাস্থ্য

বিস্ময়কর সবজি-রাজ্য

Next Post
সরকারের কার্যক্রমে আমি হতাশ: বাঁধন

সরকারের কার্যক্রমে আমি হতাশ: বাঁধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET