নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির একজন উদ্যোক্তা তার মালিকানাধীন সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। উদ্যোক্তা তাসলিম উদ্দিন আহমেদ কোম্পানিটির কাছে থাকা মোট ২৭ লাখ ৯ হাজার শেয়ার বিক্রি করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিদ্যমান বাজারদরে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করা হবে।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৪৪০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ারের সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২।
বর্তমানে কোম্পানিটির ৫০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৫৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২ দশমিক ৯৩ শতাংশ শেয়ার।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৩৭ পয়সা লোকসান ছিল। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯৬ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। ওই বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯০ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি ৫৪ পয়সা লোকসান ছিল। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৬ টাকা ৭০ পয়সা।
প্রিন্ট করুন











Discussion about this post