সোমবার, ৪ মে, ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩ | ১৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রিমান্ড শেষে কারাগারে আনিসুল-সালমান-নজরুল

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫.৬:৫৪ অপরাহ্ণ
বিভাগ - রাজনীতি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
রিমান্ড শেষে কারাগারে আনিসুল-সালমান-নজরুল
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ জুলাই রাজনৈতিক বনানী থানায় অবৈধ অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। দুইদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াদুল হক। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানায় মো. আমিন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় গত ২৭ জানুয়ারি সালমান এফ রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহিদুল ইসলাম।

আমিন হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থলেই মারা যান ভিকটিম মো. আমিন। এ ঘটনার ভিকটিমের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার করা মামলায় নজরুল ইসলাম মজুমদারের গত ১২ ফেব্রুয়ারি পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। পাঁচদিনের রিমান্ড শেষে আজ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ।

ইমন হোসেন গাজী হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আনিসুল হক নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাদের ঢাকার বিভিন্ন থানায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন। গত ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেন ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নয় মাস মরে পড়েছিলেন সেই পাকিস্তানি অভিনেত্রী, উঠে এলো ভয়ংকর তথ্য

Next Post

শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’ থাকার খবর

Related Posts

জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, চাই না: ফখরুল
দিনের খবর

জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, চাই না: ফখরুল

ইসির বাছাইয়ে উতরে গেলেন বিএনপির সব নারী প্রার্থী
দিনের খবর

ইসির বাছাইয়ে উতরে গেলেন বিএনপির সব নারী প্রার্থী

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

Next Post
শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’ থাকার খবর

শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’ থাকার খবর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

বন্ধ কলকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক’ আলোচনা চলছে: ট্রাম্প

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET