শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রেকর্ড ভেঙে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪৫০০ ডলার ছাড়ালো

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫.২:৩৭ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দামে
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা দেখা দিয়েছে। আজ ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক ভূ-রাজনীতি ও বাণিজ্য ঝুঁকি এবং আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার আরও কমার সম্ভাবনায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দিনের শুরুতে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলারে উঠে এক নতুন ইতিহাস গড়ে। গ্রিনিচ মান সময় ০৫টা ৫২ মিনিটে এর দাম কিছুটা কমে ৪ হাজার ৪৯৫ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারে ফেব্রুয়ারির সরবরাহের জন্য স্বর্ণের দাম ৪ হাজার ৫২২ দশমিক ১০ ডলারে পৌঁছেছে।

স্বর্ণের পথ ধরে রুপা এবং প্লাটিনামের দামও লাফিয়ে বাড়ছে। রুপার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলারে এবং প্যালাডিয়াম প্রায় ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯১৬ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

বিনিয়োগ বিশ্লেষণী সংস্থা টেস্টিলাইভ-এর গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান উত্তেজনা এবং বিশ্বায়নের বিপরীত স্রোত বা ডি-গ্লোবালাইজেশন-এর কারণে বিনিয়োগকারীরা এমন সম্পদ খুঁজছেন যেটির কোনও সার্বভৌম ঝুঁকি নেই। তিনি আরও পূর্বাভাস দেন যে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলার এবং রুপা ৮০ ডলারে পৌঁছাতে পারে।

চলতি বছর স্বর্ণের দাম এখন পর্যন্ত ৭০ শতাংশেরও বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর থেকে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণ স্বর্ণ কেনা, ডলারের ওপর নির্ভরতা কমানোর প্রবণতা এবং ইটিএফ প্রবাহ এই দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। একই সময়ে রুপার দাম বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, স্বর্ণ ও রুপা এই সপ্তাহে গতির দ্রুততর করেছে। বিশ্বজুড়ে ঋণের বোঝা এবং সুদের হার কমার প্রত্যাশায় মানুষ সঞ্চয়ের মাধ্যম হিসেবে এই ধাতুগুলোকে বেছে নিচ্ছে।

গাড়ির ইঞ্জিন থেকে নির্গমন কমাতে ব্যবহৃত প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বৃদ্ধির পেছনে খনি থেকে সরবরাহে ঘাটতি এবং শুল্ক নিয়ে অনিশ্চয়তা কাজ করছে। চলতি বছর এখন পর্যন্ত প্লাটিনামের দাম প্রায় ১৬০ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১০০ শতাংশের বেশি বেড়েছে। বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম বাড়ার পর এখন প্লাটিনাম ও প্যালাডিয়াম সেই দৌড়ে শামিল হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আগামী বছরের জুন পর্যন্ত মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়লো

Next Post

নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল

Related Posts

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান
অর্থ ও বাণিজ্য

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন
অর্থ ও বাণিজ্য

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

Next Post
নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল

নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET