নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অনুষ্ঠিত ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনবিআর) ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রেমিট্যান্স আহরণে সেরা ১০ ব্যাংকের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
গতকাল রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ আয়োজন করা হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিলÑ সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’।
অনুষ্ঠানে দেশের শীর্ষ ১০টি ব্যাংককে বৈদেশিক রেমিট্যান্স আহরণের স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে রেমিট্যান্স সংগ্রহে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে সিলভার অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, ২০২৫ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক মোট ৩.১৩ বিলিয়ন মার্কিন
ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। এই অর্জনের জন্য তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দীন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী। সভাপতিত্ব করেন এম এস সেকিল
চৌধুরী, চেয়ারম্যান, সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনবিআর)।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মো. নুরুল হক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান, দেশের শীর্ষ অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যাংকের নির্বাহী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
প্রিন্ট করুন







Discussion about this post