নিজস্ব প্রতিবেদক : বর্তমান বাংলাদেশে শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামেও বেড়েই চলেছে গ্যাসের চুলার ব্যবহার। কয়েকটি শহরের লাইনের গ্যাসের মত বিভাগীয়, জেলা, উপজেলা শহরসহ গ্রাম অঞ্চলে রান্নাবান্নার কাজে সিলিন্ডার গ্যাসের ব্যবহার ক্রমশই বাড়ছে। তবে সামান্য ত্রুটি দেখা দিলে সিলিন্ডার বিস্ফোরণের মত নানারকম ঝুঁকির মুখোমুখি হতে হয়। এই জন্য একটি ভাল মানের গ্যাসের চুলার প্রয়োজনীয়তা অনেক বেশি।
বর্তমানে দেশে গ্যাসের চুলার চাহিদা যেমন ব্যাপক তেমনি সর্বত্র দেশি বিদেশি নানা ব্রান্ডের চুলায় ভরপুর অর্থাৎ বাজারে কোন চুলার অভাব নেই। তবে বাজারের অনেক চুলার মধ্য থেকে বিশ্বমানের চুলা খুঁজে বের করা অনেক কঠিন।
এমন পেক্ষাপটে, লুমিনাস ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স বাংলাদেশের বাজারে এনেছে বিশ্বমানের চুলা। কোম্পানিটি দাবি করছে, চীনা ও দেশীয় গবেষকদের দীর্ঘদিনের প্রচেষ্টার পর গাজীপুরের নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করেছে উন্নত, নিরাপদ, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব চুলা। উন্নত প্রযুক্তিতে তৈরি এই চুলাগুলো ধোঁয়া ও কালিবিহীন এবং এমনভাবে তৈরি যা রান্নার সময় কমায় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে। স্টেইনলেস স্টিলের তৈরি হওয়ায় এগুলোতে জং ধরে না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। বর্তমানে কোম্পানিটি সিঙ্গেল ও ডাবল বার্নারের মোট ৬টি ডিজাইনের চুলা বাজারজাতকণ শুরু করেছে। দাম ৮০০ টাকা থেকে শুরু করে ৪২০০ টাকার মধ্যে।

সম্প্রতি গাজীপুরের জোলারপার বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লুমিনাস ইলেকট্রনিক্স অ্যান্ড হোম এপ্লায়েন্স কোম্পানি তার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ কার্যক্রম শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস ইলেকট্রনিক্স অ্যান্ড হোম এপ্লায়েন্সের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, বিশেষ অতিথি ছিলেন ডুয়েটের প্রফেসর ড. কামরুজ্জামান (মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসেন লাল্টু। আরো উপস্থিত ছিলেন- জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া এবং এস এ টেলিভিশনের (সেলস এন্ড মার্কেটিং) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাকিলুর রহমান।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসেন লাল্টু বলেন, প্রতিটি পরিবারে চুলা প্রয়োজন। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার কথা মাথায় রেখে নিরাপদ, টেকসই ও তুলনামূলক কম মূল্যে বিশ্বমানের গ্যাসের চুলা সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। পাশাপাশি সঠিক বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
তিনি আশা করেন, লুমিনাস ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স দেশে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। দেশের বাজারের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে পণ্য রফতানির মাধ্যমে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জনেও বিশেষ ভুমিকা রাখবে। শুধু গ্যাসের চুলা নয় সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির অটোমেটিক গ্যাস স্টোভ, প্রেসার কুকার, রাইস কুকার, ইনফারেন্ড কুকারসহ গৃহের নানারকম সামগ্রী বাজারজাতকরণ করা হচ্ছে বলে তিনি জানান।
সারা দেশে পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে এবং লুমিনাস এন্টারপ্রাইজ নামের শোরুমে পণ্যগুলো পাওয়া যাবে বলে জানানো হয়। উদ্বোধন উপলক্ষে বছরব্যাপী দেশের সব ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের জন্যে বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post