শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শহিদ সাদের স্মৃতি আঁকড়ে দিন কাটে পরিবারের

Share Biz News Share Biz News
সোমবার, ৪ আগস্ট ২০২৫.১২:১০ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শহিদ সাদের স্মৃতি আঁকড়ে দিন কাটে পরিবারের
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 

আরিফুল ইসলাম সাব্বির, সাভার : ঘরে তাকে তাকে সাজিয়ে রাখা বই। টেবিলে খাতা, আর নানা অর্জনের মেডেলসহ বিভিন্ন জিনিসপত্র। প্রতিটি কোনায় রাখা স্মৃতিচিহ্ন মনে করিয়ে দেয় আফিকুল ইসলাম সাদকে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকার ধামরাইয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ এই শিক্ষার্থীর স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন বাবা-মা। ছেলেকে হারিয়ে দিশাহারা তারা। এখনও প্রতিনিয়ত ছেলে হারানোর বেদনায় দিন কাটে তাদের। তারা দ্রুত এ হত্যার বিচার চান। আর পুলিশ বলছে, মামলার অন্তত অর্ধশতাধিক আসামি গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই দেয়া হবে তদন্ত প্রতিবেদন।

ঘটনাটি ৫ আগস্টের। শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়েছেন, তখনও রণক্ষেত্র ঢাকার ধামরাইয়ের থানা রোড এলাকা। সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি ছুঁড়ছে পুলিশ। ধামরাই থানার অদূরে হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। সেখানেই বিকালের দিকে পুলিশের ছোড়া গুলি বুকে বিদ্ধ হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আফিকুল ইসলাম সাদের। প্রচণ্ড রক্তক্ষরণ চলতে থাকে। তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তিন দিন চিকিৎসা চলে। চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয় ৮ আগস্ট। শহিদ হন মানিকগঞ্জের দড়গ্রাম এলাকার বাসিন্দা এই তরুণ। এখনও প্রতিনিয়ত ঘরের প্রতিটি কোণে ছেলের স্মৃতি খোঁজেন বাবা-মা—জিজ্ঞেস করতেই ভেঙে পড়েন কান্নায়।

সাদের মা জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলে ছিল মায়ের আঁচলধরা। যতক্ষণ বাইরে থাকত, কিছুক্ষণ পরপরই কল দিয়ে খোঁজ নিতাম। নিজের খোঁজ জানাতাম। আজ আমার মোবাইলে কোনো ফোন আসে না। আমার ছেলে সবসময় বাইরে থাকলে বারবার আমাকে ফোন করত, খোঁজখবর রাখত, আমিও রাখতাম।’

এই শহিদের মা বলেন, ‘আমার সন্তানকে আল্লাহ শহিদের মর্যাদা দান করেছেন। আল্লাহ যেন আমার সন্তানকে জান্নাতে নেন।’

ছেলেহত্যায় জড়িতদের বিচারের দাবি করে সাদের বাবা বলেন, ‘আজকে যারা শহিদ হয়েছে, যে ফ্যাসিস্টরা তাকে শহিদ করেছে, আমাদের বুক খালি করেছে, সন্তানকে নিয়ে নিয়েছে—তাদের বিচার যেন এই বাংলার মাটিতে হয়।’

আফিকুল ইসলাম সাদ হত্যায় ধামরাই থানায় মামলা করেন তার নানা। ৮২ জনের নাম উল্লেখসহ ৮৫-৯০ জন অজ্ঞাতকে আসামি করা হয়। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের ৫০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ। অন্যদেরও গ্রেপ্তারে চলছে অভিযান।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘সাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ৮২ জন এবং অজ্ঞাত ৮৫-৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৫০ জনকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন। অতি শিগগিরই মামলার প্রতিবেদন আদালতে পাঠানো হবে।’

 

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডিজিটাল মার্কেটিংয়ের পরিধি বাড়ছে

Next Post

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

Next Post
দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET