শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শিক্ষা সহায়তা ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রান্তিক ৮০ টি বিদ্যালয়ের ৮ হাজার শিক্ষার্থীর পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ক্যাম্পি

Share Biz Online Share Biz Online
বুধবার, ২২ অক্টোবর ২০২৫.৬:৪২ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শিক্ষা সহায়তা ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রান্তিক ৮০ টি বিদ্যালয়ের ৮ হাজার শিক্ষার্থীর পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ক্যাম্পি
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : গ্রামীণ ও প্রান্তিক এলাকায় শিক্ষার মান উন্নয়নে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ক্যাম্পি (ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন)। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণে একত্রে কাজ করছে প্রতিষ্ঠান দুটি।

“শিক্ষা সুরক্ষা” প্রকল্পের মাধ্যমে সারা দেশের ৮০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হচ্ছে। সুবিধাবঞ্চিত, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থী, বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য এই প্রকল্প শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে এবং শেখার মানোন্নয়নে কাজ করছে। পাশাপাশি প্রকল্পটি শিক্ষক, অভিভাবক ও কমিউনিটি সহকারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সক্ষমতা বৃদ্ধিও নিশ্চিত করবে; যাতে প্রকল্প শেষ হওয়ার পরেও এর অগ্রগতি অব্যাহত থাকে।

এই অংশীদারিত্বের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ক্যাম্পিকে ১০টি নির্বাচিত বিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি স্থাপনের জন্য ৩০টি ল্যাপটপ দিচ্ছে। খাগড়াছড়ি, ভোলা, নওগাঁ ও গাইবান্ধার শিক্ষার্থীরা এসব লাইব্রেরিতে কম খরচে সৃজনশীল শিক্ষার সুযোগ পাচ্ছে। এই ডিজিটাল লাইব্রেরিগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অনলাইন শিক্ষাসামগ্রীতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং গ্রামীণ শিক্ষায় ডিজিটাল অন্তর্ভুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়াও বই কর্নার, পাঠচক্র ও সৃজনশীল শেখার ক্লাবের মতো উদ্যোগ নেয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও অংশগ্রহণ আরো বাড়াচ্ছে।

প্রকল্পের আওতায় ৮ হাজার শিক্ষার্থীরকে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র প্রদান করা হবে। পাশাপাশি, ২৪টি বিদ্যালয়ে কিশোরী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি কিট নিশ্চিত করা হচ্ছে, যা তাদের অনুপস্থিতি কমাতে সহায়তা করবে। “শিক্ষা সুরক্ষা” প্রকল্প শুধু শিক্ষার্থীর স্কুলে উপস্থিতি নিশ্চিতই নয়, বরং তাদের সার্বিক সুস্থতা এবং শেখার প্রস্তুতিও নিশ্চিত করছে। এছাড়াও, এই প্রকল্পের আওতায় ৪ হাজারেরও বেশি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিকে সম্পৃক্ত করে শিক্ষার্থীর স্কুলে ভর্তি, নারী শিক্ষা প্রসার ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “শিক্ষা হলো সুযোগের ভিত্তি। দুর্ভাগ্যবশত, গ্রামীণ বাংলাদেশে অনেক শিশুই এমন বাধার সম্মুখীন হয় যা তাদের স্কুল ছাড়তে বাধ্য করে। ‘শিক্ষা সুরক্ষা’ উদ্যোগের মাধ্যমে, আমরা ক্যাম্পি-এর সাথে যৌথভাবে কাজ করে ডিজিটাল রিসোর্সের সুবিধা এবং লক্ষ্যভিত্তিক শিক্ষাসহায়তার মাধ্যমে ৮ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছে দিচ্ছি, যাতে তারা স্কুল থেকে উন্নতি করতে পারে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো এমন একটি মডেল তৈরি করা যা শিক্ষার সুযোগ এবং জবাবদিহিতা— উভয়কেই শক্তিশালী করবে। এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রতি আমাদের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন।”

ক্যাম্পি-এর নির্বাহী পরিচালক রাশেদা ক. চৌধুরী বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে পৌঁছানো এবং তাদের শিক্ষার প্রচেষ্টায় গুণগত পরিবর্তন আনা। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করে দ্রুত পরিবর্তনশীল ও উদ্ভাবনী শিক্ষণ-শেখানোর প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। আমরা আশা করি, এর ফলে শিক্ষার সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য কমবে।”

শিক্ষা ও সম্প্রদায় উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিন ধরে ইতিবাচক পরিবর্তন আনা কাজের রূপে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছরের ঐতিহ্যের আরেকটি নতুন অধ্যায় হতে যাচ্ছে এই সহযোগিতা।

আমরা একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপ, বর্তমানে বিশ্বের ৫৪টি গুরুত্বপূর্ণ ও গতিশীল বাজারে আমাদের কার্যক্রম রয়েছে। আমাদের লক্ষ্য হলো বৈচিত্র্যকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে বাণিজ্য ও সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে আমাদের ব্র্যান্ড প্রতিশ্রুতিতে— হেয়ার ফর গুড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি লন্ডন ও হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করলো রবি

Next Post

নোয়াখালীতে নমিনেশন ফরম ছিঁড়ে, প্রার্থীর ভাইকে মারধরের ঘটনা

Related Posts

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ
করপোরেট কর্নার

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ব্যবসায়িক সাফল্যে ১৮৮ প্লাজা ও কর্মকর্তা সম্মানিত
করপোরেট কর্নার

ব্যবসায়িক সাফল্যে ১৮৮ প্লাজা ও কর্মকর্তা সম্মানিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বর্ণিল বৈশাখী উৎসব
করপোরেট কর্নার

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বর্ণিল বৈশাখী উৎসব

Next Post
নোয়াখালীতে নমিনেশন ফরম ছিঁড়ে, প্রার্থীর ভাইকে মারধরের ঘটনা

নোয়াখালীতে নমিনেশন ফরম ছিঁড়ে, প্রার্থীর ভাইকে মারধরের ঘটনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়ারানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET