নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকার পণ্য উৎপাদন ও বিপণনকারী ইলেক্ট্রো মার্ট গ্রুপ ঈদ-উল-আযহা পর্যন্ত বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’ শুরু করেছে। খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য চালু হওয়া এ অফারের আওতায় কনকা ও হাইকো ব্র্যান্ডের নির্ধারিত পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড; যা ঘষে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ থাকছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিন ক্রয়ের সঙ্গে এই অফার প্রযোজ্য হবে।
ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সম্মেলনের শুরুতে ইলেক্ট্রো মার্ট লিমিটেড গ্রুপের ডিএমডি মোঃ নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে কনকা ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। দেশের প্রত্যন্ত অঞ্চলেও কনকা পণ্য সহজলভ্য হয়েছে পার্টনার ও গ্রাহকদের সহযোগিতায়।
তিনি আরও জানান, বিশেষ বৈশিষ্ট্য, গুণগত মান, বিক্রয়োত্তর সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে কনকা ও হাইকো ব্র্যান্ড বিশ্বব্যাপী গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে। শিগগিরই বাজারে নতুন মডেলের কনকা ও হাইকো রেফ্রিজারেটর ও ফ্রিজার যুক্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনে জানানো হয়, কনকা রেফ্রিজারেটর, ফ্রিজার ও সিলিং ফ্যান বর্তমানে বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। পণ্যগুলো পরিবেশবান্ধব, ব্যবহার উপযোগী এবং আধুনিক প্রযুক্তিনির্ভর। কনকা রেফ্রিজারেটরে ব্যবহৃত ব্লুজোন ও ভিটামিন ফ্রেশ টেকনোলজি, ফেস-আপ ফোমিং টেকনোলজি, অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার, হিউমিডিটি কন্ট্রোলার, অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট ও ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি পণ্যগুলোকে বাজারে আলাদা করেছে।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার প্রযুক্তি ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করতে সক্ষম, ফলে খাবারের গুণগত মান দীর্ঘদিন অক্ষুণ্ন থাকে। ইনভার্টার প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে এবং পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি করে। কনকা ডিপ ফ্রিজারের ট্রিপল মোড ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল একই সঙ্গে রেফ্রিজারেটর, ফ্রিজার ও সুপার কুল সুবিধা প্রদান করে।
এছাড়া এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার ও ইলেকট্রিক আয়রনসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রিন্ট করুন











Discussion about this post