নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ গুরুত্বপূর্ণ সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে (এমপি) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। ওই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রিন্ট করুন











Discussion about this post