শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩ | ৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা: ইরানের হাত নেই? বড় প্রশ্ন তুলছে গোয়েন্দারা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ৬ মার্চ ২০২৬.১২:২৩ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা: ইরানের হাত নেই? বড় প্রশ্ন তুলছে গোয়েন্দারা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) আক্রোতীরি ঘাঁটিতে রোববার (১ মার্চ) আঘাত হানা ড্রোনটি সরাসরি ইরান থেকে উৎক্ষেপণ করা হয়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)।

প্রাথমিকভাবে অনেকেই এই হামলার পেছনে সরাসরি ইরানের হাত রয়েছে বলে ধারণা করলেও ব্রিটিশ গোয়েন্দাদের তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, ড্রোনটির ধরন ও পাল্লা বিশ্লেষণ করে দেখা গেছে এটি ইরান থেকে আসেনি। তবে ড্রোনটি ঠিক কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এর পেছনে সুনির্দিষ্টভাবে কারা দায়ী, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, রোববার একটি ‘শাহেদ’ সদৃশ ড্রোন রাডার এড়াতে অত্যন্ত নিচ দিয়ে উড়ে এসে আক্রোতীরি ঘাঁটির একটি হ্যাঙ্গারে আঘাত হানে এবং সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ওই হ্যাঙ্গারটি মূলত আমেরিকান ইউ-টু স্পাই প্লেন বা গোয়েন্দা বিমানের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হতো।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং হ্যাঙ্গারের ভেতরে থাকা কোনো সামরিক সরঞ্জামেরও ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পার্লামেন্টে জানিয়েছেন, তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে আক্রমণের জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণা দেওয়ার আগেই এই ড্রোনটি উৎক্ষেপণ করা হয়েছিল।

এই ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও সাইপ্রাস সরকারের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সাইপ্রাস সরকার অভিযোগ করেছে, ড্রোনটি ঘাঁটিতে আঘাত হানার আগে ব্রিটিশ কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের কোনো আগাম সতর্কতা দিতে ব্যর্থ হয়েছে। সাইপ্রাসের প্রেসিডেন্টের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিম্বিওটিস এই অব্যবস্থাপনায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।

এ ছাড়া লন্ডনে নিযুক্ত সাইপ্রাসের হাই কমিশনার কিরিয়াকোস কৌরস বলেছেন, স্থানীয় মানুষ এই ঘটনায় আতঙ্কিত ও হতাশ এবং তারা ব্রিটেনের কাছে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছিল। পরিস্থিতি শান্ত করতে ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি বুধবার সাইপ্রাস সফরে যান এবং বৃহস্পতিবার সকালে তার সাইপ্রাসীয় সমকক্ষের সঙ্গে বৈঠক করেন।

আক্রোতীরি ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাত এড়াতে ফ্রান্স ও গ্রিস ইতিমধ্যে সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান এবং ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ব্রিটেনও একটি রয়্যাল নেভি ডেস্ট্রয়ার পাঠিয়েছে যা আগামী সপ্তাহে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, এই আক্রোতীরি ঘাঁটি থেকে ইসরায়েল-গাজা যুদ্ধের সময় শত শত নজরদারি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার জন্য এই ঘাঁটি ব্যবহার করবে কি না তা এখনো অস্পষ্ট, তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিটিই এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মূল পছন্দ হতে পারে।

বিশ্লেষকেরা মনে করছেন, সৌদি তেল শোধনাগারে হামলার মতো ব্রিটিশ এই ঘাঁটিতে হামলা চালাতে পারে ইসরায়েল।

সূত্র: মিডল ইস্ট আই

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সমীর মজুমদার: কৃষক-শ্রমিকের জীবন ক্যানভাসে তুলে ধরা এক বিপ্লবী শিল্পী

Next Post

ইরানের হামলায় কাঁপছে আরব আমিরাত! ড্রোন ও মিসাইল আঘাত, নিহত বাংলাদেশি নাগরিক

Related Posts

কনটেইনার হ্যান্ডলিং চার্জ সাড়ে ৮ শতাংশ বাড়ল
শীর্ষ খবর

প্রি-শিপমেন্ট ঋণে গতি বাড়বে রপ্তানি বাণিজ্যে

শতবর্ষী ঐতিহ্যের আসরে কোটি টাকার বাণিজ্য
শীর্ষ খবর

শতবর্ষী ঐতিহ্যের আসরে কোটি টাকার বাণিজ্য

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
দিনের খবর

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

Next Post
ইরানের হামলায় কাঁপছে আরব আমিরাত! ড্রোন ও মিসাইল আঘাত, নিহত বাংলাদেশি নাগরিক

ইরানের হামলায় কাঁপছে আরব আমিরাত! ড্রোন ও মিসাইল আঘাত, নিহত বাংলাদেশি নাগরিক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কনটেইনার হ্যান্ডলিং চার্জ সাড়ে ৮ শতাংশ বাড়ল

প্রি-শিপমেন্ট ঋণে গতি বাড়বে রপ্তানি বাণিজ্যে

শতবর্ষী ঐতিহ্যের আসরে কোটি টাকার বাণিজ্য

শতবর্ষী ঐতিহ্যের আসরে কোটি টাকার বাণিজ্য

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইলে কোনো ছাড় নয় :অর্থমন্ত্রী

সবজির বাজারে আগুন ডিমের দামও বাড়তি

ঊর্ধ্বমুখী সবজি, মাছ ও মাংসের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET