মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সিট না পেয়ে চালকের পাশে বসলেন অভিনেতা ডা. এজাজ

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫.৭:৩৬ অপরাহ্ণ
বিভাগ - বিনোদন ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সিট না পেয়ে চালকের পাশে বসলেন অভিনেতা ডা. এজাজ
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। এই তারকা আবারো প্রমাণ করলেন, বিনয় আর মানবিকতার দিক থেকে সত্যিই অনন্য তিনি। সাধারণ মানুষ হিসেবে বাসে যেভাবে যাতায়াত করেছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এক যাত্রী তার ফেসবুক পোস্টে লেখেন, সকালে ময়মনসিংহ থেকে রাজিব পরিবহনের বাসে করে ঢাকায় আসছিলেন তিনি। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন ডা. এজাজুল ইসলাম। সাধারণ বেশেই তিনি এসে বসে যান ড্রাইভারের পাশের সিটে। সবাই তাকে দেখে চিনতে পেরে অবাক হয়ে যান।

কাব্য কথা নামের ওই পেজ থেকে এজাজের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‌‘উনার সম্পর্কে আগে অনেক ইতিবাচক কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম তার সাধারণ জীবনযাপন। বাসে সিট না পেয়ে ড্রাইভারের পাশে বসার জায়গায় বসেছিলেন। আমি সিট ছাড়তে চাইলে উনি বসেননি। পরে বাসের অন্য যাত্রীরাও সিট অফার করেন তবুও তিনি গ্রহণ করেননি। আমার পাশের সিট খালি হলে আবার তাকে ডাকলে উনি বরং অন্য এক যাত্রীকে বসতে বলেন।’

‘বর্তমানে হাসপাতালে বা রাস্তায় ডাক্তারদের কাছে যাওয়া মানেই দূরত্ব, অথচ এত বড় ডাক্তার ও গুণী অভিনেতা হয়েও উনি কতটা সাধারণ! উনার আচরণে পুরো বাসের যাত্রীরা মুগ্ধ হয়ে যায়। সত্যিই, উনি গরিবের ডাক্তার।’

এই হৃদয়ছোঁয়া পোস্টটি ‘কথা কাব্য’ নামের ফেসবুক পেজে শেয়ার করা হয়। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পোস্টটিতে এখন পর্যন্ত ২ লাখের বেশি রিয়েকশন, হাজারো মন্তব্য ও শেয়ার পড়েছে।

অনেকেই এই পোস্টে প্রশংসা জানিয়ে লিখেছেন, এটাই একজন প্রকৃত তারকার পরিচয়। আরেকজন মন্তব্য করেছেন, এমন মানুষরা সমাজে আলোর দিশা দেখান।

চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন ডা. এজাজুল ইসলাম। পাশাপাশি তিনি বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতে একজন প্রতিষ্ঠিত অভিনেতা। প্রয়াত লেখক ও নির্মাতা হুমায়ূন আহেমেদের হাত ধরে তিনি অভিনয়ে আসেন। তার রচিত ও পরিচালিত বহু জনপ্রিয় নাটকে কাজ করে খ্যাতি পেয়েছেন। হুমায়ুনের ‌‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’সহ বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এছাড়াও অন্যান্য নির্মাতাদের সঙ্গে নিয়মিতই অভিনয় করছেন এই জনপ্রিয় তারকা।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঘোর অন্ধকার পেরিয়ে আলোতে পৌঁছেছি, মন্তব্য করেছেন মির্জা ফখরুল

Next Post

জুবিনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত আসাম, পুলিশের ভ্যানে আগুন

Related Posts

বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার
বিনোদন

বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে
বিনোদন

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?
দিনের খবর

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

Next Post
জুবিনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত আসাম, পুলিশের ভ্যানে আগুন

জুবিনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত আসাম, পুলিশের ভ্যানে আগুন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET