প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও -সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক সিদ্ধিরগঞ্জে গণসংযোগ করেছেন।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী ও বাগমারা এলাকায় গনংসযোগ করেছেন।
এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আল মুজাহিদ মল্লিককে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তারা তাকে নিয়ে গনসংযোগে অংশ নেন। এসময় জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট এবং আল মুজাহিদ মল্লিকের নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত পথসভায় এমপি প্রার্থী আল মুজাহিদ মল্লিক বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার আমাদেরকে একটি ম্যাসেজ দিচ্ছেন যে, আমরা সবাই একসাথে হয়ে যেন নির্বাচনী পথ চলাটা একসাথে চলি। ২৬ সালের নির্বাচনটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ন এবং চ্যালেঞ্জিং। আমরা যদি নির্বাচনে বিজয় লাভ করতে চাই তাহলে সবাইকে একসাথে থাকতে হবে। দল যাকেই মনোনীত করবেন আমরা তার জন্যই কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ও নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাসুদ করিম, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম ছাদু, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ, সোনারগাঁও ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আ. রহিম, যুবদল নেতা অ্যাড. মাহমুদুল হাসান রঞ্জু ও জামপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
প্রিন্ট করুন











Discussion about this post