প্রতিনিধি, সিরাজগঞ্জ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আজকে সিরাজগঞ্জ ও পাবনাসহ এখানে বহু কাজ করার আছে। সেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এলাকার উন্নয়ন হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীসহ দেশের মানুষের জীবন উৎসর্গ করায় স্বৈরাচারের পতন ঘটেছে। এখন আমাদের দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’
তিনি বলেন, ‘আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনা এলাকা। এই এলাকার মানুষ তাঁতশিল্পের সঙ্গে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেব।’
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এক নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যে মানুষগুলো গত ১৬-১৭ বছর ধরে প্রতিবাদ করেছেÑতাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, তাদের প্রতিবাদ ছিল বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে। এই অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে ১২ তারিখে আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। ১২ তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা আপনাদের জবাব পাবে।’
তারেক রহমান বলেন, ‘আমরা সবসময় বিএনপি করি যারা আমরা বিশ্বাস করি। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে শাস্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে, সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাত-পাত মুখ্য নয়Ñআমাদের কাছে মুখ্য হচ্ছে সেই বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসেবে আমরা মূল্যায়ন করতে চাই। মানুষকে মানুষের মূল্যায়ন করতে হবে এবং সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশে জনগণ শাসন কায়েম করতে পারি, আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি দেশে জনগণের কাছে জনমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই সম্ভব দেশ ও জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধান করা।’ দল বিজয়ী হলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দেশে নারী ও কৃষকদের সহযোগিতার কথা বলেন তারেক রহমান।
সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থী যথাক্রমে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমিরুল ইসলাম খান আলীম, এম আকবর আলী, এমএ মুহিত, আইনুল হক, সেলিম রেজা, হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন, সেলিম রেজা হাবিব ও ভিপি সামসুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে তাদের ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।
সিরাজগঞ্জ ও পাবনাসহ সারা দেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপন করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান, এই অঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে, তাঁতশিল্পকে পুনরুজ্জীবন করে তাঁতশিল্পের পণ্যসামগ্রীর আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং এই অঞ্চলে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারপারসন। দল বিজয়ী হলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দেশে নারী ও কৃষকদের সহযোগিতার কথা বলেন তারেক রহমান।
সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ ীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সিরাজগঞ্জ ও পাবনার ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন।
প্রিন্ট করুন











Discussion about this post