বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩ | ২৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে পাঁচজনকে আইনি নোটিশ

Share Biz News Share Biz News
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫.১:৩৬ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শিক্ষা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে পাঁচজনকে আইনি নোটিশ
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সাত কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষাসচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ দেয়া হয়েছে। নোটিশ দিয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ এবং বিচার বিভাগ পৃথক্করণে রাষ্ট্র বনাম মাসদার হোসেন মামলা-খ্যাত মো. মাসদার হোসেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের ঐতিহ্য নষ্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের উদ্যোগ এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার সুযোগ সংকুচিত করা সংবিধানবিরোধী বলা হয়েছে নোটিশে। এসব উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার সংকোচন, কর্মসংস্থান নষ্টসহ নানা ক্ষতির কথা বলা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্তরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ ও সদস্য অধ্যাপক তানজীমউদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার।

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমউল্লাহ খোন্দকার, শিক্ষা ক্যাডারের সাবেক অধ্যাপক মোহাম্মদ কফিল উদ্দীন ও গত ২৫ বছরের বেশির ভাগ সময় জগন্নাথ কলেজ ও ঢাকা কলেজে চাকরি করা নাসরিন বেগম।

রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র বিদ্যমান খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে স্বতন্ত্র ও ঐতিহ্য হারাবে সাতটি কলেজ। তাছাড়া কলেজগুলোর শিক্ষার্থীদের প্রত্যাশাও ভিন্ন। আর প্রস্তাবিত খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয় হলে ঢাকায় উচ্চশিক্ষার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। এসব কারণে ঢাকা কলেজসহ অন্যান্য কলেজের স্বতন্ত্র ও ঐতিহ্য রক্ষার দাবি জানানো হচ্ছে বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের মধ্য থেকে।

গত ৫ অক্টোবর ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়া প্রকাশের পর থেকে সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ আপত্তি তোলেন। সকালে কলেজ আর বিকালে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তোলেন তারা। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা কলেজের স্বকীয়তা রক্ষা এবং ভবিষ্যতে উচ্চমাধ্যমিক স্তর থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানান।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে তাদের অনিশ্চয়তার কথা জানান। অধ্যাদেশ নিয়ে আপত্তি তোলেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরাও।

এদিকে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে গিয়ে ৩৫০টি শিডিউল পদ হারায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডাররা। তাই সাত কলেজ নিয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের পদগুলো যেন শিক্ষা ক্যাডারের হাত ছাড়া না হয়। এই সাত কলেজে শিক্ষা ক্যাডারের শিডিউলভুক্ত এক হাজারেরও বেশি। এসব পদে শিক্ষা ক্যাডার থেকেই নিয়োগ দেয়া যেতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অর্থ মন্ত্রণালয়ের সাত সদস্যের কমিটি গঠন

Next Post

ডিসেম্বরের মধ্যে সার ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত হবে

Related Posts

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু
শীর্ষ খবর

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’
সারা বাংলা

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস
সারা বাংলা

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

Next Post

ডিসেম্বরের মধ্যে সার ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত হবে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET