বুধবার, ১৩ মে, ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুরুষ ঘাটতিতে

স্বামী ভাড়া নিচ্ছেন লাটভিয়ার নারীরা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫.১:৫১ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্বামী ভাড়া নিচ্ছেন লাটভিয়ার নারীরা
136
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : লাটভিয়ায় পুরুষের ঘাটতি এতটাই তীব্র হয়ে উঠেছে যে অনেক নারী এখন দৈনন্দিন গৃহস্থালি কিংবা মেরামত কাজ সামলাতে ‘স্বামী ভাড়া’ পরিষেবার দিকে ঝুঁকছেন।

দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে লিঙ্গ বৈষম্যের হার এতটাই মারাত্মক যে এটি সাম্প্রতিক বছরগুলোতে একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, লাটভিয়ায় নারীর সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি— যা ইউরোপীয় ইউনিয়নে গড় বৈষম্যের তুলনায় তিনগুণেরও বেশি। ওয়ার্ল্ড অ্যাটলাস জানিয়েছে, সেখানে ‘৬৫ বছর বা তার বেশি’ বয়সীদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের দ্বিগুণ।

পুরুষ ঘাটতির কারণে লাটভিয়ার নারীদের জন্য অনেক ক্ষেত্রে সাধারণ কাজও কঠিন হয়ে যায়। উৎসব সংশ্লিষ্ট কাজ করা দ্যানিয়া নামের এক নারী জানান, তার কর্মক্ষেত্রে প্রায় সবাই নারী, ফলে সামাজিক পরিবেশেও সুষম মিথস্ক্রিয়া কমছে। তার সহকর্মী জানে বলেন, পুরুষ সঙ্গী না পেয়ে অনেক নারী বিদেশে সঙ্গী খুঁজতে যাচ্ছেন।

এ অবস্থায় ‘কোমান্ডা২৪’সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ‘মেন উইথ গোল্ডেন হ্যান্ডস’ নামে পরিষেবা দিচ্ছে। এসব হ্যান্ডিম্যানরা প্লাম্বিং, কাঠের কাজ, মেরামত কিংবা টেলিভিশন ইনস্টলেশনের মতো কাজ করে। আরেকটি পরিষেবা ‘রেমন্টদারবি.এলভি’ অনলাইন বা ফোনের মাধ্যমে ঘন্টাচুক্তিতে লোক পাঠিয়ে পেইন্টিং, পর্দা লাগানোসহ বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে।

বিশেষজ্ঞরা মনে করেন, লাটভিয়ার দীর্ঘস্থায়ী লিঙ্গ বৈষম্যের অন্যতম কারণ পুরুষদের স্বল্প আয়ুষ্কাল। উচ্চ মাত্রার ধূমপান এবং জীবনযাত্রা-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকিই এ অবস্থার মূল কারক বলে ধরা হয়। ওয়ার্ল্ড অ্যাটলাস জানায়, সেখানে পুরুষদের ৩১ শতাংশ ধূমপান করেন, যেখানে নারীদের হার মাত্র ১০ শতাংশ। পুরুষদের মধ্যে অতিরিক্ত ওজন ও স্থূলতা থাকার প্রবণতাও তুলনামূলক বেশি।

তবে ‘স্বামী ভাড়া’ পরিষেবা কেবল লাটভিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২২ সালে যুক্তরাজ্যে লরা ইয়াং ‘রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড’ নামে তার স্বামী জেমসকে ছোটখাটো কাজের জন্য ভাড়া দিয়ে ব্যাপক সাড়া পান। জেমস এখনো ঘণ্টা বা দিনভিত্তিক চুক্তিতে বিভিন্ন গৃহস্থালি কাজ করেন এবং নিয়মিত ব্যস্ত সময়সূচির মধ্যেই বুকিং গ্রহণ করেন।

সূত্র : এনডিটিভি

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারতে পর্যটক গমনে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

Next Post

বেগম রোকেয়া পদক পেলেন ৪ নারী

Related Posts

অস্থায়ী চুক্তির পথে ইরান-যুক্তরাষ্ট্র, যুদ্ধ বন্ধের আশা
আন্তর্জাতিক

অস্থায়ী চুক্তির পথে ইরান-যুক্তরাষ্ট্র, যুদ্ধ বন্ধের আশা

চীনে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
আন্তর্জাতিক

চীনে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘অপকর্ম’ কমবে: ইরানের পার্লামেন্ট স্পিকার
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘অপকর্ম’ কমবে: ইরানের পার্লামেন্ট স্পিকার

Next Post
বেগম রোকেয়া পদক পেলেন ৪ নারী

বেগম রোকেয়া পদক পেলেন ৪ নারী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শিশু লালনে বর্তমান মায়েদের চ্যালেঞ্জ

বর্তমান সময়ের অভিভাবকত্ব সংকটের বাস্তব প্রতিচ্ছবির অনন্য সংকলন

এক মোড়কে বন্দি দেশ ও মানুষ বদলের গল্প

এক মোড়কে বন্দি দেশ ও মানুষ বদলের গল্প

অন্যের সাফল্যের দোয়ায় লুকিয়ে থাকা নিজের প্রকৃত বিজয়

মসজিদ হউক সমাজ জীবনের অংশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET